অনুমোদন পেলে তিনমাস আগে জেএসসি পরীক্ষার রুটিন প্রকাশ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪অনুমোদন পেলে তিনমাস আগে জেএসসি পরীক্ষার রুটিন প্রকাশ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৮, ২০১৯ ১২:৫৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

অনুমোদন পেলে তিনমাস আগে জেএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

৭৬

অনলাইন নিউজ: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি আগামী ১৫ জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে চায় আন্তঃশিক্ষা বোর্ড। পরীক্ষার্থীদের মানসিক চাপ ও ভালো প্রস্তুতির জন্য তিন মাস আগেই পরীক্ষার সূচি প্রকাশ করতে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব করা হয়েছে।

অনুমোদন দিলে এ সময়ের মধ্যে পরীক্ষার রুটিন (সময়সূচি) প্রকাশ

জেএসসির প্রস্তাবিত রুটিনে দেখা গেছে, পূর্বের ধারাবাহিকতা রেখেই আগামী ১ নভেম্বর বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হবে। ১৫ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের মাধ্যমে সৃজনশীল তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে।

পরবর্তী তিন দিন শিক্ষার্থীর স্ব-স্ব প্রতিষ্ঠানে ব্যবহারিক পরীক্ষার আয়োজন করা হবে। গত বছরের মতো ব্যবহারিক পরীক্ষা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে মূল্যায়ন করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নম্বর পাঠালে তা ফলাফলে অন্তর্ভুক্ত করা হবে।

প্রস্তাবিত রুটিনে আরও বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এরপর প্রবেশ করলে অবশ্যই তার কারণ ও সেই পরীক্ষার্থীর বিস্তারিত তথ্য দিয়ে কেন্দ্রে প্রবেশ করতে হবে। সেসব তথ্য দায়িত্বরত শিক্ষকরা রেজিস্টার খাতায় লিখে তা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠিয়ে দেবেন।

এ ছাড়া পরীক্ষার্থীকে পরীক্ষার কমপক্ষে তিনদিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। সৃজনশীর ও বহুনির্বাচনী পরীক্ষার জন্য একই উত্তরপত্র ব্যবহার করতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মানসিক চাপ সৃষ্টি হয়, সেটি কমিয়ে আনতে পরীক্ষার কমপক্ষে তিন মাস আগেই জেএসসি ও সমমানের সময়সূচি প্রকাশ করতে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছি।

অনুমোদন পেলেই জুলাই মাসের মাঝামাঝি সময়ে এ রুটিন প্রকাশ করা হবে।’

তিনি বলেন, ‘পরীক্ষা শুরুর তিন বা চার মাস আগে শিক্ষার্থীদের কাছে রুটিন থাকলে তারা পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারবে। পরীক্ষা নিয়েও তাদের টেনশন কমে যাবে। এ কারণে তিন মাস আগেই সময়সূচি প্রকাশের প্রস্তাব করা হয়েছে।’

এ ধারাবাহিকতায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশেরও প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি।

দৈনিক বরিশাল ২৪

অনুমোদন পেলে তিনমাস আগে জেএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

শুক্রবার, জুন ২৮, ২০১৯ ১২:৫৭ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ