ঈদুল আযহায় আসছে ‘ভালোবাসার জ্বালা’ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ঈদুল আযহায় আসছে ‘ভালোবাসার জ্বালা’ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৩, ২০১৯ ১:১৯ অপরাহ্ণ
A- A A+ Print

ঈদুল আযহায় আসছে ‘ভালোবাসার জ্বালা’

৬৬

বিনোদন নিউজ: পবিত্র ঈদুল আযহায় দেশব্যাপী মুক্তি পাচ্ছে বশির আহমেদ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘ভালোবাসার জ্বালা’। মিডিয়া ডিজিট ও মো: সুজন মিয়া নিবেদিত চলচ্চিত্রটি মান্টি লিংকেজ এর ব্যানার থেকে মুক্তি পাবে।

বশির আহমেদের পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন শবনম পারভীন, আফজাল শরীফ, সরল হাসমত, শাহাদত, সুশান্ত, পরিমল, সুজন মিয়া, রজনীগন্ধা রফিক, আহমেদ সাজু, সাহেলা আক্তার, লিজা খানম, আফিফ খান এবং নবাগত শাকিল খান ও অর্পা।

আইটেম গানে অভিনয় করেছেন নৃত্য শিল্পী শারমিন, কোরিওগ্রাফিতে ছিলেন মাইকেল বাবু ও রতন।

ছবিটি সম্পর্কে পরিচালক বশির আহমেদ বলেন, গ্রাম বাংলার একটি সাধারণ গল্পকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করা হয়েছে ছবিটিতে। সেই সাথে নাগ-নাগিনীর মিথ ছবিটিতে ভিন্ন আকর্ষণ তৈরি করেছে। সুন্দরবন ও টঙ্গী থেকে সংগ্রহ করা হয়েছিল প্রায় আধা ডজন গোখরা সাপ। সাপ নিয়ে অভিনয় করা প্রসঙ্গে পরিচালক হাসি দিয়ে বলেন, শিল্পীদের থেকে সাপ দিয়ে অভিনয় করানোটা আসলে খুবই কঠিন একটি কাজ ছিলো আমার জন্য।

এই ছবির টাইটেল গানে কথা, সুর এবং কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক রাশেদ মুর্শেদ।

ছবি প্রসঙ্গে রাশেদ বলেন, পরিচালক-বন্ধু বশির আহমেদের অনুপ্রেরণায় এই গানটির কথা এবং সুর করেছি। আশা করি টাইটেল গান হিসাবে সিনেমার শুরুতে এমন একটি প্রেমের গান সকলের মনে দোলা দেবে।

ছবিটির অন্যান্য গানে প্লেব্যাক করেছেন জনপ্রিয় কন্ঠশিল্পী এসআই টুটুল, ক্লোজআপ ওয়ান খ্যাত নোলক বাবু, মিনেল, স্বরলিপি, খেয়া, স্মিতা এবং নিবেদিতা মৌ।
সংগীত পরিচালনায় ছিলেন মীর মাসুম, আলী আকরাম শুভ, রেহমান অলি এবং মাহবুব মিনেল।

মিডিয়া ডিজিট, মাল্টি লিংকেজ ও মো: সুজন মিয়ার পক্ষ থেকে জানানো হয়, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে দিতে সারাদেশের সিনেমা হলে নিজ দায়িত্বে সিনেমাটি পৌঁছে দিবে।

দৈনিক বরিশাল ২৪

ঈদুল আযহায় আসছে ‘ভালোবাসার জ্বালা’

মঙ্গলবার, জুলাই ২৩, ২০১৯ ১:১৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ