"এ শোক নয় স‌হিবার, এমন মৃত্যুর শোক স‌ইতে কি পারবে তার পরিবার!" - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪"এ শোক নয় স‌হিবার, এমন মৃত্যুর শোক স‌ইতে কি পারবে তার পরিবার!" - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৭, ২০১৯ ২:৪৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

“এ শোক নয় স‌হিবার, এমন মৃত্যুর শোক স‌ইতে কি পারবে তার পরিবার!”

আধো বোলে শেখা বাবা বলে আর ডাকা হবেনা ওহি’র। গত ২৩ জুন জন্মদিনে ওহি যখন বাবার কোলে, তখন বাবার মুখের পানে চেয়ে কিছু বলতে চেয়েছিল। কিন্তু কথাগুলো তার শব্দভাণ্ডারে না থাকায় বলতে পারেনি। আর কখনও বলাও হবেনা। বাবার বন্ধুরা অবশ্য তাকে জুনিয়র কিবরিয়া বলেই ডাকতেন। দেখতে ঠিক কিবরিয়ার মত ওহি। বাবা সার্জেন্ট গোলাম কিবরিয়া ও মা সার্জেন্ট মৌসুমীর সুখের সংসারে তার আগমন দু’বছর আগে।

গতকাল ১৫ জুলাই সকালে কিবরিয়ার বাসা থেকে বের হ‌ওয়ার সময় ওহি ছিল ঘুমে। তাইতো ওহি শেষবারের মতো বাবা বলে ডাকতে পারেনি। বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকার জিরো পয়েন্টে দায়িত্বরত ছিলেন কিবরিয়া। দুপুর সোয়া ১২টার দিকে পটুয়াখালীগামী বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যানকে থামার সংকেত দেন তিনি। সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলে ধাওয়া করে কাভার্ডভ্যানের সামনে গিয়ে ফের থামার সংকেত দেন। কিন্তু চালক না থেমে সার্জেন্ট কিবরিয়াকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে এনে সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ১৬ জুলাই সকাল আটটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বরিশাল মহানগর পুলিশের সার্জেন্ট কিবরিয়াকে শহরের মানুষ শুধু পুলিশ হিসেবে চিনতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রি এন্ড কালচার বিভাগের ছাত্র হ‌ওয়ার সুবাদে সাংস্কৃতিক অঙ্গনেও ছিল তার আলাদা পরিচিতি। স্বামী-স্ত্রী দুজনে এক‌ই শহরে সার্জেন্ট হ‌ওয়ায় পরিচিতিটা আর‌ও ব্যাপক ছিল। ২০১৭ সালে দু’জনেই একসাথে পুলিশে যোগ দিয়েছিলেন। ট্রেনিং একাডেমি থেকেই দুজনের সখ্যতা, তারপর পারিবারিকভাবে বিয়ে। সুখের সংসারে ঘর আলো করে এসেছিল ওহি। কিন্তু সে সুখ আর স‌ইলো না। বরিশাল শহরের আপামর মানুষের প্রিয় সার্জেন্ট কিবরিয়ার মৃত্যুতে আজ শহরে নেমেছে শোকের ছায়া। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার সুবিদখালী কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জনাব মোঃ ইউনুস আলী সর্দার অবসর গ্রহণের পর একমাত্র পুত্র কিবরিয়া ছিলেন তার অবলম্বন। ছোট দুই বোনের লেখাপড়া আর বৃদ্ধ অসুস্থ বাবা মায়ের শেষ অবলম্বন‌ হারিয়ে ওপেন হার্ট সার্জারি করা বাবা ইউনুস আলী সর্দার বারবার মুর্ছা যাচ্ছেন। ওহি না বুঝেই মায়ের সাথে কান্না করছে আর বাবাকে খুঁজছে হাজারো মানুষের ভিড়ে। সবার মুখে একই কথা উচ্চারিত হচ্ছে বারবার, “এ শোক নয় স‌হিবার, এমন মৃত্যুর শোক স‌ইতে কি পারবে তার পরিবার!”

সুত্র:অনলাইন

দৈনিক বরিশাল ২৪

“এ শোক নয় স‌হিবার, এমন মৃত্যুর শোক স‌ইতে কি পারবে তার পরিবার!”

বুধবার, জুলাই ১৭, ২০১৯ ২:৪৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ভোট দিলেন আমির খসরু মাহমুদ   দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে ৩২ শতাংশ ভোট পড়েছে : ইসি সচিব   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে, কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ   বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক   সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু নির্বাচনের সাক্ষী হতে পারব: সিইসি   জাতীয় নির্বাচনের আগের রাতে যে দোয়া চাইলেন শায়খ আহমাদুল্লাহ   বরিশালে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ   ‘কেন ওরা রাজনীতিতে গেল, রিয়াজ পালিয়ে বেড়াচ্ছে কেন?’ ববিতার প্রশ্ন   ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত   “এক সপ্তাহের জন্য হলেও বাবার জামিন চান এমপি প্রার্থী টিপুর কন্যা হাবিবা কিবরিয়া”   ভোলার গ্যাস কাজে লাগিয়ে দক্ষিনাঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে: বরিশালে তারেক রহমান   গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: বরিশালে তারেক রহমান   দীর্ঘ ২০ বছর পরে বরিশালের মাটিতে পা রাখলেন তারেক রহমান   আজ পবিত্র শবে বরাত   রমজান মাসে গরুর মাংস-মুরগি-ডিম ও দুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার   এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আবারও বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড   চট্টগ্রাম বন্দরের অচলাবস্থার কারণে দেশের ক্ষতি হচ্ছে: নৌ-পরিবহন উপদেষ্টা   বরিশালে সরোয়ারের পক্ষে ভোট চাইতে বাড়ি বাড়ি ছুটছেন তৃণমুল নেতারা   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাপা নেতা তাপসের শোক   সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, সারাদেশে শোকের ছায়া