অপ-সাংবাদিকতা দেশ ও জাতির জন্য ভাইরাস! মোকাবেলায় কলম সৈনিকেরা ভেকসিন – তুহিন
জেলা প্রতিনিধি ঃ অপ-সাংবাদিকতা দেশ ও জাতির জন্য ভাইরাস!এ ভাইরাস মোকাবেলায় প্রকৃত সাংবাদিকরা ভেকসিন হয়ে মাঠে থাকবে।যত দিন জাতির বিবেধ ও বিরোধ মিটিয়ে সকল অন্যায়, অবিচার এবং দুর্ণীতি রুখতে না পারবো ততদিনই প্রকৃত সাংবাদিকদের মাঠে থাকার জন্য উদাত্ত আহবান জানান ভোলা জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ তুহিন খন্দকার।
স্বাস্থ্য বিধি মেনেই আজ(১০ জুলাই) শুক্রবার সকাল ১০ঃ৩০ মিনিটে ভোলা অনলাইন প্রেস ক্লাবে এইচ এম নোমানের পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে আয়োজিত সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সাংগঠনিক নীতিমালা দিকনির্দেশনায় বক্তারা বলেন প্রকৃত সাংবাদিকদের হয়রানির ও সকল বাঁধা অতিক্রম করতে ঐক্যের বিকল্প নেই।
প্রকৃত সংবাদকর্মীরা সমাজের দর্পন । যারা দু’কলম লিখতে পারছে না, একজন সাংবাদকর্মীর উপর ভর করে সম্পাদকের করুনায় কার্ড ঝুলিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে অবহেলিত মানুষের সংবাদ পরিবেশন না করে অপকর্মের সাথে লিপ্ত, তাদের বিরুদ্ধে সোচ্চার হবার আহবান জানানো হয়।
সভায় অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ সরোয়ার ,সিনিয়র সহ-সভাপতি এ,কে এম গিয়াসউদ্দিন, সহ সভাপতি শহিদুল ইসলাম সোহেল,যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানূর রহমান সোহেল, নির্বাহী সদস্য এইচ এম নোমান, মোঃ আলী, দপ্তর সম্পাদক মোঃ জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য বিগত সকল ভুল থেকে শিক্ষা অর্জনের মাধ্যমে সদস্যদের একটি প্লাটফর্ম তৈরীর কারখানা ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব।অন্তত একজন সংবাদকর্মীর উপর কেউ বাকা চোখে তাকানোর জবাব নেওয়ার একমাত্র এ প্লাটফর্মের দ্বারাই সম্ভব।
সভায় দীর্ঘ আলোচনায় অপকর্মের সাথে জড়িতদের তালিকা করে আইনের আওতায় এনে বহিষ্কার এবং প্রস্তাবিত নতুন সদস্য ১,মোঃ জিয়াউদ্দীন জিয়া ২,মোঃ রাকিব ৩,মোঃ শামসুর রহমান সোহেল ডুবাই প্রতিনিধি (নতুন সময় টেলিভিশন), ৪,জিহাদুল ইসলাম সহ আরো অনেকের তালিকায় ভিত্তিতে যাচাই-বাছাই করে অন্তর্ভুক্ত করবার শুপারিশ করা হয়েছে।












