"অফসাইড" কর্তৃক আয়োজিত জনপ্রিয় খেলোয়াড় নির্বাচিত হলেন জিকো - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪"অফসাইড" কর্তৃক আয়োজিত জনপ্রিয় খেলোয়াড় নির্বাচিত হলেন জিকো - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ১৩, ২০২০ ১:৪১ পূর্বাহ্ণ
A- A A+ Print

“অফসাইড” কর্তৃক আয়োজিত জনপ্রিয় খেলোয়াড় নির্বাচিত হলেন জিকো

৫৬

রাকিব হাসান, ক্রীড়া প্রতিবেদকঃ করোনা ভাইরাসের কারনে গোটা বিশ্বের ক্রীড়াঙ্গন থমকে গিয়েছে। ব্যতিক্রম নয় বাংলাদেশও। এখানেও সব ধরনের খেলাধুলা বন্ধ রয়েছে। খেলাধুলা বন্ধের কারনে সকল খেলোয়াড়রা নিজ নিজ বাড়িতে অবস্থান করছে। আবার অনেকে বাড়িতে, মাঠে কিংবা ফাকা জায়গায় নিজেদের ফিটনেস ধরে রাখার কাজ করছে।

খেলা না থাকায় অনেকটাই বন্দি জীবন কাটাচ্ছে খেলোয়াড়রা। শুধু খেলোয়াড় না গোটা দেশের মানুষ বর্তমানে নিজ নিজ বাড়িতে অবস্থান করছে। . ঠিক এমন সময় অলসতা কাটানোর জন্য একটি ব্যতিক্রম প্রতিযোগিতা নিয়ে হাজির হলো ফেসবুক পেজ “অফসাইড ” । প্রতিযোগিতাটির নাম দেওয়া হয়েছে “Fans Favorite 2020″।

বাংলাদেশ জাতীয় দলের ১৬ জন খেলোয়াড় নিয়ে শুরু হয় রাউন্ড অফ সিক্সটিন। যেখানে দুইজন খেলোয়াড় একে অপরের মুখোমুখি হয়। নির্দিষ্ট সময়ে সমর্থকদের প্রাপ্ত ভোটে (রিয়েক্ট) বিজয়ী খেলোয়াড় পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পেয়ে থাকে। 

গতবারের বিপিএলে নিজের অসাধারণ পারফরমেন্স দেখিয়ে নীলফামারীবাসী সহ ফুটবল প্রিয় মানুষের মনে জায়গা করে নিয়েছিলো গোলরক্ষক আনিসুর রহমান জিকো। সর্বশেষ ফেডারেশন কাপের কোয়াটার ফাইনালের পেনাল্টি শুটআউটে অসাধারন দক্ষতা দেখিয়ে আবারো দর্শকদের মন জয় করেন তিনি।

শুধু তাই নয় বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপের অভিষেক ম্যাচে ৩টি পেলান্টি সেভ করে বাংলাদেশ জাতীয় দলের তরুন গোলরক্ষক আনিসুর রহমান জিকো ইতিমধ্যে পেনাল্টি স্পেশালিষ্টের তকমা গায়ে লাগিয়েছেন। তার জন্য ফুটবল প্রেমীদের ভালবাসা কতটুকু তা প্রমান করেছে এই প্রতিযোগিতায়।

তিনটি রাউন্ডেই প্রাপ্ত ভোটে জয়ী হয়ে সমর্থকদের জনপ্রিয় খেলোয়াড় নির্বাচিত হলেন জিকো। . রাউন্ড অফ সিক্সটিনে সমর্থকদের প্রাপ্ত ভোটে বাংলার রামোস নামে খ্যাত তপু বর্মন কে হারিয়ে সেমিফাইনালে জায়গা পায় জিকো। সেমিফাইনালে জিকোর মুখোমুখি হয় ইয়াসিন খান। সেখানেও জয়ী হোন তিনি।

বুধবার (৮ এপ্রিল) ফাইনালে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া’র মুখোমুখি হয় তরুন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। সেখানেও ফুটবল প্রেমীদের ভালাবাসার প্রতিদান পেলেন তিনি।Fans Favourite 2020 By অফসাইড এর ফাইনালে জামাল ভুঁইয়াকে হারিয়ে সমর্থকদের প্রিয় খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান জিকো।

দৈনিক বরিশাল ২৪

“অফসাইড” কর্তৃক আয়োজিত জনপ্রিয় খেলোয়াড় নির্বাচিত হলেন জিকো

সোমবার, এপ্রিল ১৩, ২০২০ ১:৪১ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ