আজ থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে মেয়র গোল্ডকাপ টুর্নামেন্ট - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আজ থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে মেয়র গোল্ডকাপ টুর্নামেন্ট - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ১৩, ২০১৯ ১০:০৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

আজ থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে মেয়র গোল্ডকাপ টুর্নামেন্ট

৬৬

আল আমিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামীকাল ১৩ নভেম্বর বুধবার বিকালে শুরু হতে যাচ্ছে মেয়র গোল্ডকাপ আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ২৭ দিন ব্যাপী ফ্লাড লাইটে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনভুক্ত ৪১ ওয়ার্ডের মধ্যে এবারের টুর্নামেন্টে ৩৯ টি ওয়ার্ড অংশ নিচ্ছে বলে জানা গেছে। চসিকের পক্ষ থেকে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ওয়ার্ড দলগুলোর প্রত্যেককে ১ লাখ টাকা ও টুর্নামেন্ট পরিচালনা বাবদ সাড়ে ২৭ লাখ টাকা অর্থ প্রনোদনা দেয়া হয়েছে।

টুর্নামেন্টের শুভ উদ্বোধন উপলক্ষে আজ ১২ নভেম্বর দুপুরে এম এ আজিজ স্টেডিয়াম থেকে ওয়ার্ড কাউন্সিলরদের অংশগ্রহনে বিশাল র্যালী অনুষ্ঠিত হয়। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন নেতৃত্বে থেকে র্যালী উদ্বোধন করেছেন।

র্যালী উদ্বোধনী বক্তব্যে সিটি মেয়র বলেন, ফুটবলকে নিয়ে আমাদের যে স্বপ্ন বা পরিকল্পনা ছিল সত্যিকার অর্থে যে অবস্থান অর্জিত হয়নি। অথচ এই অঞ্চলের ক্রীড়ামোদী মানুষের কাছে ফুটবল এক অনন্য মাধ্যম। নতুন প্রজন্মের মাঝে ফুটবলের সোনালী অতীত ফিরিয়ে দেয়া এবং খেলোয়াড় তৈরির প্রত্যয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই আন্তঃ ওয়ার্ড ফুটবলের আয়োজন করা হয়েছে।

এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলকে চসিকের পক্ষ থেকে অর্থ প্রনোদনা দেয়া হচ্ছে। তবে টুর্নামেন্টকে সফল করার লক্ষ্যে স্ব স্ব ওয়ার্ড কাউন্সিলরদের পক্ষ থেকেও ব্যক্তিগত তহবিল বাজেট রাখা হয়েছে। বিশাল র্যালীটি এমএ আজিজ স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে কাজীর দেউড়ি, আলমাস সিনেমা, ওয়াসা মোড়,লালখান বাজার হয়ে আবার স্টেডিয়ামে এসে শেষ হয়।

এতে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম,প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, জিয়াউল হক সুমন, ছালেহ আহমদ, সাবের আহমদ, এরশাদ উল্লাহ, কফিল উদ্দিন, মোহাম্মদ জাবেদ, গিয়াস উদ্দিন ও সিজেকেএস ফুটবল কমিটি সম্পাদক মো ইউসুফসহ স্ব স্ব ওয়ার্ড কাউন্সিলর, সিজেকেএস কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক বরিশাল ২৪

আজ থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে মেয়র গোল্ডকাপ টুর্নামেন্ট

বুধবার, নভেম্বর ১৩, ২০১৯ ১০:০৬ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ