আল্লাহ আমাদের সঙ্গে ছিল: মরগ্যান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আল্লাহ আমাদের সঙ্গে ছিল: মরগ্যান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৬, ২০১৯ ১:১৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

আল্লাহ আমাদের সঙ্গে ছিল: মরগ্যান

৭১

স্পোর্টস নিউজ: উজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ ঘরে তুলেছে ইংল্যান্ড। ইতিহাস গড়ার দিন সর্বশক্তিমান আল্লাহ ইংলিশদের সঙ্গে ছিলেন বলে জানিয়েছেন অধিনায়ক ইয়ন মরগ্যান। ম্যাচশেষে সতীর্থ মুসলিম লেগ স্পিনার আদিল রশিদ তাকে এমনটিই বলেন।

শ্বাসরুদ্ধকর ফাইনালে শেষ পর্যন্ত স্নায়ুচাপ ধরে রেখে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন ইংলিশরা। গোটা ম্যাচে ভাগ্য তাদের সহায় ছিল। ম্যাচশেষে সাংবাদিকরা মরগ্যানকে প্রশ্ন করেন, শিরোপা জিততে ভাগ্য সাহায্য করেছে কিনা?

জবাবে তিনি আল্লাহর রহমতের কথা স্মরণ করিয়ে দেন। দলের দুই মুসলিম ক্রিকেটার আদিল রশিদ ও মঈন আলি ইসলাম ধর্মের রীতি মোতাবেক চলেন। সেই সঙ্গে স্কোয়াডে আছেন ভিন্ন দেশের ক্রিকেটাররাও।

দলের মধ্যে সংস্কৃতির ভিন্নতাও রয়েছে। তবু শেষ পর্যন্ত কেউ মেজাজ হারাননি। সবার সম্মিলিত প্রচেষ্টায় ঐতিহাসিক শিরোপা জয়ে উচ্ছ্বসিত মরগ্যান। তিনি বলেন, আল্লাহও আমাদের সঙ্গে ছিলেন। আমি আদিলের সঙ্গে কথা বলেছি। সে বলেছে, অবশ্যই আল্লাহ আমাদের সঙ্গে ছিলেন।

ইংলিশ অধিনায়ক বলেন, আমাদের দলের সবার ব্যাকগ্রাউন্ড আলাদা। একজনের সঙ্গে অন্যজনের মিল, সাদৃশ্য খুব কম। সংস্কৃতিতে পার্থক্য আছে। অনেকেই ভিন্ন দেশে বেড়ে উঠেছে। বিভিন্ন পরিস্থিতিতে মেজাজ ঠাণ্ডা রেখেছি আমরা। কৃষ্টির পার্থক্য থাকা সত্ত্বেও একজোট হয়ে থাকা দারুণ ব্যাপার।

দৈনিক বরিশাল ২৪

আল্লাহ আমাদের সঙ্গে ছিল: মরগ্যান

মঙ্গলবার, জুলাই ১৬, ২০১৯ ১:১৮ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ