ইউএনও`র উপর দুর্বৃত্তদের হামলা,সারাদেশে সহকর্মীদের তীব্র প্রতিবাদ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ইউএনও`র উপর দুর্বৃত্তদের হামলা,সারাদেশে সহকর্মীদের তীব্র প্রতিবাদ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০৩, ২০২০ ৭:৫৮ অপরাহ্ণ
A- A A+ Print

ইউএনও`র উপর দুর্বৃত্তদের হামলা,সারাদেশে সহকর্মীদের তীব্র প্রতিবাদ

৫৫

অনলাইন নিউজ: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে। অবস্থা গুরতর হওয়ায় আজ বৃহস্পতিবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে ওয়াহিদা খানমকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এঘটনায় মর্মাহত সারাদেশের উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ। তারা যে যার মত করে ঘটনার জন্য তীব্র নিন্দা জানিয়ে ফেসবুকে সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবী করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের অবস্থা বেশি গুরুতর। প্রথমে তাকে ও তার বাবাকে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করে প্রতিবেশীরা। পরে অবস্থা গুরুতর হওয়ায় ওয়াহিদা খানমকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়।

সেখান থেকে তাকে বেসরকারি হাসপাতাল ডক্টরস ক্লিনিকে স্থানান্তর করা হয়। বর্তমানে আইসিউতে রাখা হয়েছে ওয়াহিদা খানমকে।

ডক্টরস ক্লিনিকের অতিরিক্ত পরিচালক মেরাজুল মুরসালিন বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন, ওয়াহিদা খানমের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম বলেছেন, বাড়ির পেছনে ভাঙা ভেন্টিলেটর দিয়ে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। এ কাজে তারা একটি মই ব্যবহার করে। বাড়ির পেছনে মইটি পাওয়া গেছে। সূত্র:বিডি প্রতিদিন

দৈনিক বরিশাল ২৪

ইউএনও`র উপর দুর্বৃত্তদের হামলা,সারাদেশে সহকর্মীদের তীব্র প্রতিবাদ

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২০ ৭:৫৮ অপরাহ্ণ | আপডেটঃ সেপ্টেম্বর ০৩, ২০২০ ৮:০৬ অপরাহ্ণ
৫৫

অনলাইন নিউজ: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে। অবস্থা গুরতর হওয়ায় আজ বৃহস্পতিবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে ওয়াহিদা খানমকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এঘটনায় মর্মাহত সারাদেশের উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ। তারা যে যার মত করে ঘটনার জন্য তীব্র নিন্দা জানিয়ে ফেসবুকে সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবী করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের অবস্থা বেশি গুরুতর। প্রথমে তাকে ও তার বাবাকে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করে প্রতিবেশীরা। পরে অবস্থা গুরুতর হওয়ায় ওয়াহিদা খানমকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়।

সেখান থেকে তাকে বেসরকারি হাসপাতাল ডক্টরস ক্লিনিকে স্থানান্তর করা হয়। বর্তমানে আইসিউতে রাখা হয়েছে ওয়াহিদা খানমকে।

ডক্টরস ক্লিনিকের অতিরিক্ত পরিচালক মেরাজুল মুরসালিন বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন, ওয়াহিদা খানমের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম বলেছেন, বাড়ির পেছনে ভাঙা ভেন্টিলেটর দিয়ে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। এ কাজে তারা একটি মই ব্যবহার করে। বাড়ির পেছনে মইটি পাওয়া গেছে। সূত্র:বিডি প্রতিদিন

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ