ইপিজেড ফুটপাতে ঈদ বাজার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ইপিজেড ফুটপাতে ঈদ বাজার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ২২, ২০২০ ১০:০৮ অপরাহ্ণ
A- A A+ Print

ইপিজেড ফুটপাতে ঈদ বাজার

৬৩

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রামঃ বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গা এলাকা সবচেয়ে বেশি করোনা সংক্রমণের ঝুঁকিতে থাকলেও, ইপিজেডে গার্মেন্টস কর্মীদের মধ্যে ঈদের কেনাকাটার প্রবণতা বেশ লক্ষ্যনীয়। ঈদ কেনাকাটায় ব্যস্ত হয়েছেন গার্মেন্টস অধ্যাসিত ইপিজেড এরিয়া।

বড়বড় মার্কেট শপিংমল বন্ধ থাকার কারণে ফুটপাতে জমে উঠেছে ঈদ বাজার। আর ঈদের কাছাকাছি সময়ে এসে সামাজিক দূরত্ব না মেনেই কেনাকাটা করছেন গার্মেন্টস কর্মীরা। কোনো রকমের করোনার ছাপ ছিলো না তাদের মাঝে।

শুক্রবার (২২ মে) সকালে সরেজমিনে ঘুরে দেখা গেছে, পতেঙ্গা এলাকার ইপিজেড থেকে কাটঘর পর্যন্ত সবগুলো শো রুমগুলো খোলা। অনেক দোকানে প্রবেশের সময় হ্যান্ড স্যানিটাইজিংয়ের ব্যবস্থা করতে দেখাগেলেও ফুটপাতগুলোতে তা নেই।

ইপিজেডের ফুটপাত বেশিরভাগ দোকানই গার্মেন্টস নারীদের দখলে। দোকানের ৯০ শতাংশ ক্রেতাই নারী। তাদের মধ্যে অনেককেই আবার সন্তানদের নিয়ে এসেছেন ঈদের কেনাকাটা করতে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রতিদিনই অত্যাবশ্যক প্রয়োজন ছাড়া এই মুহূর্তে ঘরের বাইরে থাকাটা অনিরাপদ বলে সতর্ক করলেও, তা অনেকেই মানছেন না।

পতেঙ্গা এরিয়ার ফুটপাতগুলোর ভিড় দেখে বিন্দুমাত্র বোঝার উপায় নেই করোনাভাইরাস সংক্রমণের কোনো ঝুঁকি রয়েছে। যারা বাইরে বের হচ্ছেন তাদের বেশিরভাগ যদিও মাস্ক ব্যবহার করছেন, তবে কেনাকাটার শারীরিক দূরত্ব বজায় রাখা বিন্দুমাত্রও দেখা যাচ্ছে না।

একাধিক ক্রেতা জানান, ঈদের কেনাকাটা নয়, করোনার কারণে ২ মাস মার্কেট বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় পোশাক কিনতে বের হয়েছেন তারা। রাস্তা-ঘাটে গণপরিবহন হর হামেশা চলতে দেখা গেছে। তাছাড়া রিক্সা, প্রাইভেট কার, মোটরসাইকেল,সিএনজিচালিত অটোরিকশা তো আছেই। গার্মেন্টস কর্মী আব্দুস ছামাদ সিভয়েসকে বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক নয়,আমরা জানি। কিন্তু কিছু বিষয় সামনে চলে আসে যা এড়ানোও যায় না।

আমার বিয়ের পর এটা প্রথম ঈদ। তাই কিছু ঈদ উপহার দিতেই হবে। আর সে জন্যেই কেনাকাটা করতেই হচ্ছে। বে-শপিং এর সামনে ফুটপাতের দোকানি নাবিল হোসেন সিভয়েসকে বলেন, ঈদের হিসেব করেই দোকান খুলেছি।

এখনই তো বেচাবিক্রির সময়। ঈদের পরতো আর বেচাবিক্রি হবে না। এখন দোকান না খুললে পরে সন্তানদের নিয়ে খাবো কি? তাই দোকান খুলেছি, যতটুকু পারি বিক্রি করছি। ক্রেতা অনেক তাই বেচাবিক্রিও ভালো।

দৈনিক বরিশাল ২৪

ইপিজেড ফুটপাতে ঈদ বাজার

শুক্রবার, মে ২২, ২০২০ ১০:০৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত