ঈশ্বরদীতে কৃষকের ধানের চারা রোপন করে দিলো ছাত্রলীগ
মো: ইয়াছিন শেখ (ঈশ্বরদী পাবনা): করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এ কারণে ঈশ্বরদী উপজেলার স্বর্নপদক প্রাপ্ত কৃষক নুরুন্নাহার বেগমের কয়েক বিঘা কাটার পরে নতুন ধানের চারা রোপন করে দিয়েছে পাবনা জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৫ মে) সকালে পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ ও মল্লিক মিলন মাহমুদ তন্ময় ও উপ দপ্তর সম্পাদক শরীফ মালিথার নেতৃত্বে ধানের চারা রোপন করে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ ধানের চারা রোপনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি জনি হোসেন, ৬নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক রবিউল ইসলাম, যুগ্ম আহবায়ক আজিম হোসেন, সোয়াইব হোসেন,, রুবেল আলী, লিখন হোসেন, রুমন হোসেন সহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
দেশের এই করুন মুহূর্তে কৃষকের পাশে দাড়ানোর জন্য পাবনা জেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়েছেন কৃষাণী নুরুন্নাহার বেগম। এর আগে গতকাল সোমবার ধান কেটে দেয় ছাত্রলীগের নেতৃবৃন্দরা।












