উপজেলা দিবস উদযাপনে বরিশালে জাপার বর্ণাঢ্য শোভাযাত্রা
সোহেল আহমেদঃ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ও বরিশাল জেলা জাপার সদস্য সচিব ইকবাল হোসেন তাপসের নেতৃত্বে বরিশাল নগরে বর্ণাঢ্য শোভাযাত্রার অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকাল থেকে নগরের দলীয় অফিসে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। একপর্যায়ে নগরের প্রধান সড়কগুলোতে ব্যপক জনসমাগম ঘটে। পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হোসেইন মুহাম্মদ এরশাদ ও বর্তমান চেয়ারম্যান জিএম কাদের ও ইকবাল হোসেন তাপস এর নাম উল্লেখ করে নেতাকর্মীরা স্লোগান দিয়ে মুখরিত রাখে পুরো নগরী। 
জাতীয় পার্টি বরিশাল জেলা ও মহানগর এর উদ্যোগে আয়োজিত উপজেলা দিবসের সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ মিছিল জাতীয় পার্টি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ইকবাল হোসেন তাপস মহোদয়ের নেতৃত্বে সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, জাপা নেতা রফিকুল ইসলাম গফুর, ননী গোপাল, মোসলেম উদ্দিন ফরায়জী, মীর জসিম, হেলাল উদ্দিন আহমেদ, মোঃ আলামিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।












