এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস বাতিল করা হবে : শিক্ষামন্ত্রী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস বাতিল করা হবে : শিক্ষামন্ত্রী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জানুয়ারি ২৭, ২০২১ ৫:৫০ অপরাহ্ণ
A- A A+ Print

এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস বাতিল করা হবে : শিক্ষামন্ত্রী

৬২

অনলাইন নিউজ: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রত্যাহার করা হবে। আগামী ৭-৮ ফেব্রুয়ারি নতুন সিলেবাস দেয়া হবে। এসএসসির ক্ষেত্রে ৬০ দিন আর এইচএসসির ক্ষেত্রে ৮৪ দিনে যতটুকু পড়ানো হবে ততটুকুর মধ্যেই পরীক্ষা হবে। আশা করি ছাত্র-ছাত্রীরা এই সময়টা মন দিয়ে পড়বে।

বুধবার দুপুরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে এনসিটিবি ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, স্কুল-কলেজ খোলার পর টেস্ট, প্রি টেস্ট, মক টেস্ট, মডেল টেস্ট কোনো নামেই এখন কোনো পরীক্ষা নিতে পারবে না। এখন শুধু ক্লাস হবে। ক্লাসে শ্রেণি শিক্ষক পরীক্ষা নিতে পারবেন। এর জন্য কোনো ফি নেয়া যাবে না। এরপরও যদি কোনো শিক্ষক টেস্ট পরীক্ষা নিতে চায়, তখন আমরা অবস্থা দেখে প্রয়োজনে নতুন সিদ্ধান্ত দেব।

বৈঠক সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের এনসিটিবির যে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছিল, তা নিয়ে বিতর্ক আছে। অভিভাবকদের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে আপত্তি জানানো হয়েছিল।সূত্র:

বিডি প্রতিদিন।

দৈনিক বরিশাল ২৪

এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস বাতিল করা হবে : শিক্ষামন্ত্রী

বুধবার, জানুয়ারি ২৭, ২০২১ ৫:৫০ অপরাহ্ণ
৬২

অনলাইন নিউজ: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রত্যাহার করা হবে। আগামী ৭-৮ ফেব্রুয়ারি নতুন সিলেবাস দেয়া হবে। এসএসসির ক্ষেত্রে ৬০ দিন আর এইচএসসির ক্ষেত্রে ৮৪ দিনে যতটুকু পড়ানো হবে ততটুকুর মধ্যেই পরীক্ষা হবে। আশা করি ছাত্র-ছাত্রীরা এই সময়টা মন দিয়ে পড়বে।

বুধবার দুপুরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে এনসিটিবি ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, স্কুল-কলেজ খোলার পর টেস্ট, প্রি টেস্ট, মক টেস্ট, মডেল টেস্ট কোনো নামেই এখন কোনো পরীক্ষা নিতে পারবে না। এখন শুধু ক্লাস হবে। ক্লাসে শ্রেণি শিক্ষক পরীক্ষা নিতে পারবেন। এর জন্য কোনো ফি নেয়া যাবে না। এরপরও যদি কোনো শিক্ষক টেস্ট পরীক্ষা নিতে চায়, তখন আমরা অবস্থা দেখে প্রয়োজনে নতুন সিদ্ধান্ত দেব।

বৈঠক সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের এনসিটিবির যে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছিল, তা নিয়ে বিতর্ক আছে। অভিভাবকদের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে আপত্তি জানানো হয়েছিল।সূত্র:

বিডি প্রতিদিন।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত