এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে সজাগ এর ঝুকিপূর্ণ রাস্তা মেরামত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে সজাগ এর ঝুকিপূর্ণ রাস্তা মেরামত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২৯, ২০২৫ ১০:৩৬ অপরাহ্ণ
A- A A+ Print

এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে সজাগ এর ঝুকিপূর্ণ রাস্তা মেরামত

৩২২২
শহিদুল ইসলাম শুভ, বরিশালঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে স্বেচ্ছাসেবী সংগঠন সজাগ এর কর্মীরা স্বেচ্ছাশ্রম দিয়ে বেশ কয়েকটি কাঁচা ঝুকিপূর্ণ রাস্তা মেরামত করেছে। এর ফলে উপজেলার ঐতিহ্যবাহী চাঁদপাশা হাইস্কুল ও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত আসন্ন এসএস সি পরীক্ষার্থীরা নির্ভিগ্নে যাতায়াত করতে পারবে বলে মনে করছে স্থানীয়রা।
সূত্র জানায়,  আজ শনিবার (২৯ মার্চ) সকালে সেচ্ছাসেবী সংগঠণ সজাগ সমাজ কল্যাণ সংস্থা,বরিশাল এর উদ্যোগে লাকুটিয়া-মোহনগঞ্জ সড়কের ঝুকিপূর্ণ স্থান মেরামত করা হয়।
সজাগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য অধ্যক্ষ মোসাম্মৎ তাহমিনা আক্তার এর প্রস্তাবে এবং সংগঠনে সভার সিদ্ধান্ত মোতাবেক এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে এবং জনসাধারণের চলাচলে সুবিধার জন্য লাকুটিয়া থেকে মোহনগঞ্জ সড়কের সৃষ্ট গর্ত ও ভাঙ্গা অংশ গুলো মাটি দিয়ে ভরাট করা হয়।
উল্লেখ্য যে, চাঁদপাশা হাইস্কুল ও কলেজে এসএসসি পরীক্ষার কেন্দ্র হওয়ায় মোহনগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষার্থীরা এই পথে কেন্দ্রে আসবে বলে রাস্তা মেরামতে শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা সুরক্ষিত হবে বলে মনে করে সজাগ সংগঠন।
রাস্তা মেরামতের সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি সহকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোঃ রেদোয়ান হাসান সাাগর, দপ্তর সম্পাদক মোঃ ইকবাল হোসেন মাহমুদ, তথ্য ও গবেষণা বিষক মোঃ তৌকির হৃদয়,রাহাত,আবুল,আনন্দ,বায়জিদ,আবির, সিয়াম, সিহাব সহ অন্যান্য সদস্যবৃন্দ।
দৈনিক বরিশাল ২৪

এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে সজাগ এর ঝুকিপূর্ণ রাস্তা মেরামত

শনিবার, মার্চ ২৯, ২০২৫ ১০:৩৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ