কপোতাক্ষ ব্রিজটি এখন এলাকাবাসির গলার কাঁটা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কপোতাক্ষ ব্রিজটি এখন এলাকাবাসির গলার কাঁটা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৬, ২০২১ ১১:০৩ অপরাহ্ণ
A- A A+ Print

কপোতাক্ষ ব্রিজটি এখন এলাকাবাসির গলার কাঁটা

৬৫

ফারুক হাসান, বেনাপোল প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষের উপর নির্মিত নতুন ব্রিজটি এলাকাবাসির গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে। সামান্য বৃষ্টিতে ব্রিজের গার্ডারের নিচের অংশ পানি ছুঁই ছুঁই অবস্থা। ভরা মৌসুম পানির স্বাভাবিক চলাচলে তৈরি হবে প্রতিবন্ধকতা ফলে গতিপথ পরিবর্তন হয়ে ক্ষতিগ্রস্ত হবে দু’পাড়ের ঘরবাড়ী ও ফসলি জমি। নদীপথে নৌকা চলাচল সম্পুর্ন ভাবে হয়ে যাবে বন্ধ। যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার কপোতাক্ষ নদীর উপর বছর দেড়েক আগে পুরাতন ব্রিজটির পাশে শুরু হয় ৬ লেনের জন্য দুইটি ব্রিজ নির্মাণের কাজ। মাসখানেক আগে একটি ব্রিজ নির্মাণ শেষ হলে তা চলাচলের জন্য খুলে দেয়া হয়। সরেজমিনে দেখা গেছে, নির্মাণাধীন প্রতিটি ব্রিজ ১২০ মিটার লম্বা ও ১৫ মিটার চওড়া।

দুইটি করে পায়ার বা পিলার ও এবাটমেন্ট ওয়াল এবং ২১টি গার্ডার বা বিম দেয়া হয়েছে। জাইকার অর্থায়নে প্রায় দেড়শো কোটি টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মনিকো এবং ডেনকো ব্রিজ দুইটি নির্মাণ করছে। কিন্তু নির্মাণ কাজ শেষ হবার পর ব্রিজটি দেখে হতাশ এবং ক্ষুব্ধা এলাকাবাসী। ভরা মৌসুমেও পুরাতন ব্রিজের নিচ অংশ কখনো নদীর পানি স্পর্শ করতে পারেনি। বড়বড় বজরা নৌকা চলেছে ব্যস্ত এই নদীপথে। অথচ সামান্য বৃষ্টিতে নির্মাণাধীন নতুন ব্রিজের নিচের অংশ বা তলোদেশ পানি ছুঁতে চলেছে। এলাকাবাসীর আশংকা ভরা মৌসুমে নির্মিত এ ব্রিজের নীচ দিয়ে কপোতাক্ষ নদে কোনো নৌকা তো দূরের কথা একটি ডুঙ্গা কিংবা কলাগাছের তৈরি ভেলাও চলাচল করতে পারবে না।

এ ব্যাপারে ঝিকরগাছা বাজারের ব্যবসায়ি আঃ কাদের জানান, নতুন ব্রিজটি অনেক নীচু করে নির্মান করায় আমরা আশাহত। ব্রিজের কারণে নদী তার নব্যতা আরো হারাবে। পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যাবে,এতে নদীপাড়ের ঘরবাড়ি এবং ফসলি জমি মারাত্বক ক্ষতিগ্রস্ত হবে। উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু জানান, বন্যা বা প্রবল বর্ষায় ব্রিজের নীচ দিয়ে কোনো কিছু চলাচল করতে পারবে না। ব্রিজের গার্ডারের উচ্চতা কম করায় এমন হয়েছে। নদীর গতিপথ ঠিক রাখতে এবং নৌকা চলাচল স্বাভাবিক রাখতে হলে নদী পুনঃখনন করা ছাড়া কোন বিকল্প আপাতত নেই।

দৈনিক বরিশাল ২৪

কপোতাক্ষ ব্রিজটি এখন এলাকাবাসির গলার কাঁটা

সোমবার, জুলাই ২৬, ২০২১ ১১:০৩ অপরাহ্ণ | আপডেটঃ জুলাই ২৬, ২০২১ ১১:০৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ