'করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরা কে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে' - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪'করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরা কে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে' - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ১২, ২০২১ ১:০২ পূর্বাহ্ণ
A- A A+ Print

‘করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরা কে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে’

১৩৬

মোঃ জিহাদ রানাঃ করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরা কে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন বিএমপি পুলিশ কমিশনার।

১১ জুন শুক্রবার  পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার কোতোয়ালি মডেল থানাধীন রুপাতলী হাউজিং এস্টেট জামে মসজিদে জুম্মার নামাজের খুতবা পাঠের পূর্বে স্বাস্থ্যবিধি পালনে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর সংক্রমণ থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। এই মুহূর্তে মাস্কই হলো আমাদের কাছে প্রথম ও প্রধান ভ্যাকসিন। তাই আমরা যদি মাস্ক পরাকে আমাদের অভ্যেসে পরিণত করি, আমরা যদি নিয়মিতভাবে কোনো কিছু স্পর্শ করার আগে ও পরে হ্যান্ড স্যানিটাইজড করি, সামাজিক দূরত্ব বজায় রাখি তাহলে করোনার ভয়াল ছোবল থেকে আমরা অনেকাংশেই সুরক্ষিত থাকবো।

তিনি বলেন, মানুষ যখন কোন বিপদে পতিত হয়, তখন নিশ্চয়ই আল্লাহ সুবহানাতায়ালা মানুষকে কোন না কোন উছিলায় সাফা দান করেন। এই মহামারী করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে মাস্কই হল আমাদের সেই উছিলা। আমরা যদি অন্যকে সুরক্ষিত রাখার নিয়তে নিয়মিতভাবে মাস্ক পরিধান করি, স্বাস্থ্যবিধি মেনে চলি, তবে নিশ্চয়ই এটি একটি পুণ্য হিসেবে গণ্য হবে।

এসময় তিনি পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত নানামুখী পদক্ষেপ যেমন- বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, ওপেন হাউজ ডে সহ সকল কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এসময় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম পিপিএম সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ মসজিদে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বিএমপি’র সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন পদ-পদবির পুলিশ সদস্যগণ আজ বরিশাল মহানগরীর প্রায় নয়শতাধিক মসজিদে জুম্মার নামাজের খুতবা পাঠের পূর্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি যেমন- নিয়মিত মাস্ক পরিধান করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, নিয়মিতভাবে সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করা সহ সকল বিধি পালনে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

দৈনিক বরিশাল ২৪

‘করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরা কে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে’

শনিবার, জুন ১২, ২০২১ ১:০২ পূর্বাহ্ণ | আপডেটঃ জুন ১২, ২০২১ ১:০৩ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড