ক্রিকেটার রুবেলের পাশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ক্রিকেটার রুবেলের পাশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ০৯, ২০১৯ ৩:১৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

ক্রিকেটার রুবেলের পাশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৭৪

স্পোর্টস নিউজ:ব্রেইন টিউমারে আক্রান্ত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের পাশে দাঁড়ালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। রুবেলকে দিলেন আর্থিক সহযোগিতা। একই সঙ্গে সাহস দিলেন এবং কঠিন বিপদে ধৈয্য ধারণ করার পরামর্শ দিলেন।

রোববার জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সম্মেলনে কক্ষে মোশাররফ হোসেন রুবেলের হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করীম উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী ভবিষ্যতে ও রুবেলের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে উন্নত চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করবেন বলেও আশ্বাস প্রদান করেন। তিনি সমাজের বিত্ববানদেরও রুবেলেন পাশে আসার আহ্বান জানান।

রুবেল হোসেনের চিকিৎসা চলছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। সেখানে শুরুতে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। তার জন্য সুখের সংবাদ ছিল, টিউমারে ক্যান্সারের জীবানু পাওয়া যায়নি।

তবুও পুরোপুরি সেরে ওঠার জন্য ডাক্তাররা কেমো এবং রেডিও থেরাপির পরামর্শ দেন। মোশাররফ রুবেলের এই চিকিৎসার জন্য প্রায় দেড় কোটি টাকার মত লেগে যাচ্ছে।

নিজের উপার্জিত অর্থ ব্যয় করা ছাড়াও বিসিবি থেকে শুরু করে অনেক ক্লাব, ক্রিকেটাররও তার পাশে দাঁড়িয়েছে। তবুও, সম্পূর্ণ খরচ মেটানো সম্ভব হচ্ছিল না।

যে কারণে কিছুদিন আগে রুবেল ফেসবুকে ঘোষণা দেন, সদ্য কেনা ফ্ল্যাটটি বিক্রি করে দেবেন। এরপরই মূলতঃ রুবেলের পাশে দাঁড়ানোর জন্য নানা জায়গা থেকে আগ্রহীরা ছুটে আসে।

শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রীড়ার অভিভাবক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও পাশে দাঁড়ালেন জাতীয় দলের এই ক্রিকেটারের এবং আশ্বাস দিলেন প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করার।

দৈনিক বরিশাল ২৪

ক্রিকেটার রুবেলের পাশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বুধবার, অক্টোবর ৯, ২০১৯ ৩:১৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ