ক্রিকেটের সমস্যার সমাধান, ক্যাম্পে যাচ্ছেন ক্রিকেটাররা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ক্রিকেটের সমস্যার সমাধান, ক্যাম্পে যাচ্ছেন ক্রিকেটাররা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ২৪, ২০১৯ ৪:৩৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

ক্রিকেটের সমস্যার সমাধান, ক্যাম্পে যাচ্ছেন ক্রিকেটাররা

৬৩

স্পোর্টস নিউজ:দাবি-দাওয়া নিয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন সাকিব আল হাসান। আগামী ২৫ অক্টোবর (শুক্রবার) থেকে তারা ভারত সফরের জন্য ক্যাম্পে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

বিসিবির সঙ্গে বৈঠক শেষে বুধবার (২৩ অক্টোবর) রাতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন জাতীয় টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব।

তিনি বলেন, সব আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমাদের যা ডিমান্ড ছিল সবই শুনে দ্রুততার সঙ্গে বাস্তবায়নের জন্য বোর্ড ডিরেক্টররাসহ বৈঠকের সবাই আশ্বাস দিয়েছেন। আমরা আশ্বস্ত হওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি প্রথম শ্রেণীর খেলোয়াড়রা মাঠে যাবেন আগামী শনিবার থেকে (২৬ অক্টোবর)। আর আমরা ন্যাশনাল টিম ২৫ অক্টোবর (শুক্রবার) থেকে ক্যাম্পে যাবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের বেশিরভাগ দাবি-দাওয়া বাস্তবায়নের পরই বলতে পারবো খুশি কি না। তবে আমরা আলোচনা নিয়ে খুশি।

এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, পারিশ্রমিক, অ্যালাউন্স যা যা সুনির্দিষ্টভাবে বাড়ানোর দরকার, তা আগামী দু’তিন দিনের মধ্যে দেখবো। আর অবকাঠামোর উন্নয়নের জন্য যে দাবি-দাবি দাওয়া রয়েছে, সেগুলোও আমরা বাস্তবায়ন করবো। তবে এগুলোতো এখনই সম্ভব নয়। আমরা দেশের সব জায়গায় একসঙ্গেই অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম শুরু করবো। এর বাইরে যে দু’টি লিগ্যাল দাবি এসেছে আইনজীবীর মাধ্যমে, আমরা সে দু’টি নিয়ে কোনো কথা বলবো না। ওগুলো আমরা আসার সঙ্গে সঙ্গে সঙ্গে আমাদের লিগ্যাল টিমের কাছে পাঠিয়েছি। সেটা দেখে পরবর্তীতে সমাধানের চেষ্টা করবো।

এর আগে নিজেদের পুরোনো ১১ দফা বাড়িয়ে ১৩-তে নেন ক্রিকেটাররা। গুলশানের একটি হোটেলে এ বিষয়ে ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে সাংবাদিকদের সামনে আসেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। তিনি জানান, বিসিবি’কে ক্রিকেটারদের হয়ে ১৩টি দাবি একটি চিঠি আকারে দিয়েছেন। পরে, জাতীয় টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান আশাবাদ ব্যক্ত করে জানান, বিসিবির সঙ্গে আলোচনায় বসলে সমস্যার সমাধান হবে।

আলোচনার জন্য বিসিবিতে যান ক্রিকেটাররাএরপরই আলোচনার জন্য ক্রিকেটাররা বিসিবিতে যান। আর আলোচনা শেষে সংবাদ সম্মেলনে ফলপ্রসূ আলোচনার কথা বলেন।

এর মধ্যে মঙ্গলবার (২২ অক্টোবর) ক্রিকেটারদের ১১ দফা দাবির মুখে জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান বলেন, ‘২৪ কোটি টাকা ১৫ জনকে বোনাস দিয়েছি আমরা। শুধু পারফরম্যান্সের জন্য এটা কেউ দেয় নাকি? কী পরিমাণ সুযোগ-সুবিধা ওদের বাড়ানো হচ্ছে, কল্পনা করা করা যায় না। আর সেই টাকার জন্য তারা খেলা বন্ধ করে দিবে? এটা আমার বিশ্বাস হয় না। এটা যদি এমন হতো যে, ওরা আমাদের কাছে বলেছে আর আমরা রাজি হইনি। তাহলে বলা যায়, মতপার্থক্য আছে। কিন্তু কোনো দিন কাউকে কিছু বলল না। এটা তো আশ্চর্যজনক ব্যাপার।

‘একটা বিষয় বলি, সাকিবের সঙ্গে সর্বশেষ যেদিন দেখা হয়, সেদিনও সে টাকার কথা বলেছে। সে বলল, বিশ্বকাপে এত ভালো খেললাম, আপনি আমাকে বোনাস দিলেন না। আমার টাকাটা দিয়ে দেন। আমি বললাম, ঠিক আছে, আপার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সঙ্গে কথা বলে একটা অনুষ্ঠান করে দেওয়া যায় কিনা দেখি। কই কোনোদিন তো বলেনি এসব কথা।’

গত সোমবার (২১ অক্টোবর) বেতন ভাতা বাড়ানোসহ ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দেন ক্রিকেটাররা। এতে আসন্ন ভারত সফর নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে বুধবার রাতে বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের আলোচনা সফল হওয়ায় ভারত সফরের সব শঙ্কা কেটে গেলো। ছবি ও তথ্য:বাংলা নিউজ

দৈনিক বরিশাল ২৪

ক্রিকেটের সমস্যার সমাধান, ক্যাম্পে যাচ্ছেন ক্রিকেটাররা

বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০১৯ ৪:৩৩ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ