চট্টগ্রামের অলি-গলিতে ‘ফ্রি সবজি বাজার’ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রামের অলি-গলিতে ‘ফ্রি সবজি বাজার’ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ০৭, ২০২০ ১২:৫৫ অপরাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রামের অলি-গলিতে ‘ফ্রি সবজি বাজার’

৮১

অনলাইন নিউজঃ চট্টগ্রাম শহরের অলি-গলিতে ঘুরছে সবজিভর্তি পাঁচটি ভ্যান। প্রতিটি ভ্যানের পেছনে লিখা ‘ফ্রি সবজি বাজার’। খোঁজ নিতেই বেরিয়ে এলো অবাক করা তথ্য।

জানা গেল- গৃহবন্দি কর্মহীন মানুষদের জন্যই এই উদ্যোগ গ্রহণ করেছেন এমইএস বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রনেতা আরশাদুল আলম বাচ্চু।

সোমবার নগরের রাত্তার পুল, ছৈয়দ শাহ রোড, বাইতুন নূর জামে মসজিদ, রসুলবাগ আবাসিক ও ডিসি রোডসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় তাদের সবজি বিতরণ কার্যক্রম।

যোগাযোগ করা হলে আরশাদুল আলম বাচ্চু বলেন, টানা বন্ধে কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য খেটে খাওয়া মানুষ। অতীতের মতো তাদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাছাড়া এর আগে থেকে আমরা চাল, ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিরতণ করে যাচ্ছি। সরকারি এবং বেসরকারিভাবেও অনেকে এসব সহায়তা পাচ্ছেন। পরে ভাবলাম শুধু চাল-ডাল-তেল দিলে সবজি দেবে কে? তাই এবার সবজি দেয়ার উদ্যোগও গ্রহণ করেছি। দৈনিক ৫০০ কেজি করে বিভিন্ন জাতের সবজি বিতরণ করা হচ্ছে। সবজিভর্তি পাঁচটি ভ্যান প্রতিটি এলাকার অলি-গলিতে যাচ্ছে। এতে করে খাদ্য সংকটে ভোগা পরিবারগুলো দৈনিক দুই কেজি করে সবজি বিনামূল্যে নিতে পারবেন।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে যাচ্ছি। তারই অংশ হিসেবে বিপদের দিনে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এছাড়া পূর্বের কর্মসুচির অংশ হিসেবে প্রতিদিন ডোর টু ডোর জীবাণুনাশক স্প্রে, মাস্ক, হ্যান্ড-স্যানিটাইজারসহ প্রায় ৩০০ মানুষের কাছে খাবার বিতরণ করা হচ্ছে।

এর আগে রোববার উদ্বোধন করা হয় বিনামূল্যে সবজি বিতরণের এই কার্যক্রম। ওইদিন নগরের মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় ৫০০ কেজি সবজি বিতরণ করা হয় বলে জানান তিনি।

দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রামের অলি-গলিতে ‘ফ্রি সবজি বাজার’

মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২০ ১২:৫৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত