চট্টগ্রামে লকডাউন বাস্তবায়নে ২১ ম্যাজিস্ট্রেটের অভিযান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রামে লকডাউন বাস্তবায়নে ২১ ম্যাজিস্ট্রেটের অভিযান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৭, ২০২১ ৯:১৫ অপরাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রামে লকডাউন বাস্তবায়নে ২১ ম্যাজিস্ট্রেটের অভিযান

৮৯

অনলাইন নিউজঃচট্টগ্রামে করোনাভাইরাসের রোধ কল্পে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরজুড়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছেন। মঙ্গলবার দিনব্যাপী জেলা প্রশাসনের ১৮ জন, বিআরটিএর দুইজন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মহানগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট ও শপিংমল খোলা, অপ্রয়োজনে রাস্তায় ঘুরাফেরা করা, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত রাস্তায় গাড়ি বের করাসহ নানা অপরাধে ২১৬ মামলায় ৮৬ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে সেনাবাহিনী, র‍্যাব, আনসার, বিজিবি ও পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন।

জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত চকবাজার-বাকলিয়া ও কর্ণফুলী এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। আকবরশাহ, বায়েজিদ, হালিশহর ও পাহাড়তলি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী ও মো. মাসুদ রানা ২২টি মামলায় ১২ হাজার ৪০০ টাকা, খুলশী, চাঁন্দগাও ও পাঁচলাইশ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ ও আব্দুল্লাহ আল মামুন ৩১টি মামলায় ৮ হাজার ৪৫০ টাকা, চকবাজার, বাকলিয়া ও কর্ণফুলী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান ও আশরাফুল হাসান ১৭টি মামলায় ১৬ হাজার টাকা,

চান্দগাঁও, পাচলাইশ ও খুলশী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ানু ও সোনিয়া হক ১১টি মামলায় ৬ হাজার ৫০ টাকা, বন্দর, পতেঙ্গা ও ইপিজেড এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস ৯টি মামলায় ৯ হাজার ৫০০ টাকা, নতুন ব্রিজ ও মইজ্জারটেক এলাকায় বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাস ও শাহারিয়ার মুক্তার ১৬টি মামলায় ৪ হাজার ১০০ টাকা, বাকলিয়া, চকবাজার, চান্দগাও, পাচলাইশ, হালিশহর, পাহাড়তলি, লালখান বাজার এলাকায় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ২১টি মামলায় ৪ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বিস্তার রোধে জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। লকডাইন চলাকালে কয়েকদিন একটু কষ্ট করলে আমরাই এর সুফল ভোগ করতে পারব।সূত্রঃবিডি প্রতিদিন।

দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রামে লকডাউন বাস্তবায়নে ২১ ম্যাজিস্ট্রেটের অভিযান

মঙ্গলবার, জুলাই ২৭, ২০২১ ৯:১৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ