চট্টগ্রাম বন্দরে সুতার বদলে চীন থেকে এলো বালু - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রাম বন্দরে সুতার বদলে চীন থেকে এলো বালু - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ০৩, ২০২০ ৬:২৯ অপরাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রাম বন্দরে সুতার বদলে চীন থেকে এলো বালু

৭৫

অনলাইন নিউজঃ পোশাক কারখানার জন্য সুতা আমদানির ঘোষণা দেওয়া একটি কনটেইনারে বালু পেয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। বালুভর্তি কনটেইনারটি চট্টগ্রাম বন্দর থেকে খালাসের সময় আটক করা হয়েছে। ঘোষণা বহির্ভূতভাবে বালু এনে বিদেশে টাকা পাচার করা হয়েছে বলে ধারণা কাস্টমস কর্মকর্তাদের।

সোমবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দরের ‘ওভারফ্লোইয়ার্ড’ থেকে কনটেইনারটি আটক করা হয় বলে জানিয়েছেন কাস্টম হাউস কর্মকর্তারা। এর আগে গত ২৪ জানুয়ারি একই আমদানিকারকের আরেকটি কনটেইনারেও বালু পাওয়া যায়।

কাস্টমস কর্মকর্তারা জানান, সোহারা ফ্যাশনের নামে চট্টগ্রাম কাস্টম হাউসে দুইটি বিল অব এন্ট্রি দাখিল হয় গত ২২ জানুয়ারি। এক্সিম ব্যাংকের ইনভয়েস ভ্যালু যথাক্রমে ২৫ হাজার ৫০৫ ডলার এবং ২৪ হাজার ১৯২ ডলার। এ প্রতিষ্ঠানের ঘোষণা ছিল পলিয়েস্টার সূতা। কিন্তু ৪০ ফুট দীর্ঘ কনটেইনারটিতে পাওয়া গেছে বালুর বস্তা। এর আগে একই প্রতিষ্ঠানের আরেকটি কনটেইনারেও বালু পাওয়া গিয়েছিলো।

বালুগুলোর নমুনা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষা করা হবে। এরপর কাস্টম আইনে মানি লন্ডারিং মামলা হবে জানিয়ে চট্টগ্রাম কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার সহকারী কমিশনার নুর এ হাসনা সানজিদা অনুসুয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা বন্দরের ইয়ার্ডে গিয়ে কনটেইনারটি আটক করি। সেখানে তল্লাশিতে সুতার পরিবর্তে আমরা বালু পাই।

দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রাম বন্দরে সুতার বদলে চীন থেকে এলো বালু

সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২০ ৬:২৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত