চাঁদপুরে চাষ হলো বেগুনি রঙের ধান! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চাঁদপুরে চাষ হলো বেগুনি রঙের ধান! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জানুয়ারি ২৩, ২০২০ ৩:৫৬ অপরাহ্ণ
A- A A+ Print

চাঁদপুরে চাষ হলো বেগুনি রঙের ধান!

৬১

অনলাইন নিউজঃ ধান বা ধান গাছের কথা মনে হলেই চোখের সামনে ভেসে উঠে সবুজ বা স্বর্ণালী রঙ। তবে চাঁদপুরের ফরিদগঞ্জের শাহাপুর গ্রামের সোনালী বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের জমিতে সবুজ ধান ক্ষেতের মাঝে মিলেছে বেগুনি রঙের ধানের আবাদ। যেটি দেখে মানুষের চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এ অদ্ভুত ধানের খবর পেয়ে দূর-দূরান্ত থেকে ছুটে যাচ্ছেন শতশত মানুষ।

২৫ শতাংশ জমিতে বেগুনি রঙের ধান আবাদ করেছেন কৃষক আক্তারুজ্জামান পাটওয়ারী। তিনি বলেন, এক আত্মীয়ের কাছ থেকে সংগ্রহ করা দুই কেজি বেগুনি রঙের বীজ থেকে চারা উৎপাদন করি। এরপর ২৫ শতাংশ জমিতে এ জাতের ধানের আবাদ করা হয়। এখন ধানক্ষেতের অবস্থা ভালো রয়েছে। ধানের গাছ থেকে ছড়া বের হতে শুরু করেছে। আবহাওয়া অনুকূল থাকলে ফলন ভালো হবে।

তিনি আরো বলেন, চারদিকে সবুজ ধান ক্ষেতের মাঝে এক টুকরো বেগুনি রঙের ধান গাছ দেখতে দূর-দূরান্ত থেকে মানুষেরা ছুটে আসছেন। সবুজ ধানের বেষ্টনীর মধ্যে বেগুনি ধান ক্ষেতটি আগাছা বা রোগে আক্রান্ত মনে হতে পারে। এটি একটি ধানের জাত। যার পাতা ও কাণ্ডের রঙ বেগুনি। শুধু ধান গাছ নয়, চালের রঙ হবে বেগুনি। তাই আমাদের কাছে ধানের এ জাত বেগুনি রঙের ধান বা রঙিন ধান হিসেবে পরিচিত। এ ধানের জাতটি চীন থেকে এক আত্মীয় এনেছেন বলে শুনেছি

এদিকে ফরিদগঞ্জ কৃষি অফিসের তথ্যানুযায়ী, বেগুনি রঙের ধান বিদেশি জাত নয়। এটি দেশীয় শুক্রাণু প্রাণরস (জার্মপাজম) থেকে উৎপাদিত। মাঠ বিবেচনায় ধানটি ১৪৫ থেকে ১৫৫ দিন থাকে। এছাড়া প্রতি একরে ৫৫ থেকে ৬০ মণ ফলন হয়। যা প্রতি হেক্টরে চার থেকে পাঁচ টন ধান উৎপাদন সম্ভব। এ ধানের চাল অত্যন্ত সুস্বাদু।

ফরিদগঞ্জের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. নূরে আলম জানান, কৃষক কামরুজ্জামান নিজ উদ্যোগে বীজ সংগ্রহ করে রঙিন ধান আবাদ করেছেন। তার ধানক্ষেতটি পর্যবেক্ষণ করে দেখেছি। ক্ষেতের ফলন জানতে হলে ধান কাটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফলন ভালো হলেই এ জাতের ধানের আবাদ বাড়ানো হবে।

দৈনিক বরিশাল ২৪

চাঁদপুরে চাষ হলো বেগুনি রঙের ধান!

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২০ ৩:৫৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত