চাঁপাইনবাবগঞ্জে সকল ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন  - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চাঁপাইনবাবগঞ্জে সকল ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন  - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৮, ২০২০ ৪:৪৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

চাঁপাইনবাবগঞ্জে সকল ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন 

৮২
কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৬নং রাণীহাটি ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন উপলক্ষে সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ইউনিয়ন পরিষদের হল রমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার)।
সদর মডেল থানার আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং রাণীহাটি রামচন্দ্রপুর হাটের চেয়ারম্যান মো. মহসীন আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাফফর হোসেন ও বিট অফিসার এসআই মো. আমির সোহেল।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক নূরুল হক তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের খাদ্য নিশ্চিত করতে বলেছিলেন বাংলাদেশে একটি মানুষও যেন না খেয়ে থাকে, একটি মানুষও যেন গৃহহীন না থাকে, কেউ যেন অধিকার বঞ্চিত না হয়।
জেলা প্রশাসক আরও বলেন, করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনায় জেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ বিভিন্নস্থানে ত্রাণ বিতরণ করেছেন। সেখানে আমাদের সহযোগীতা করেন পুলিশ। সকলের প্রচেষ্টায় আমরা এভাবেই কাজ করে যাব।
পুলিশ সুপার আবদুর রকিব বলেন, বিট পুলিশিং এর মাধ্যমে এলাকার মানুষ উপকৃত হবে। পরিষদে একজন এসআই দায়িত্বে থাকবে। তিনি আরও বলেন, আপনাদের এলাকায় মাদকের কারবার, চোরাচালান বা যে কোন অপরাধ হলে কেন্দ্রে নিয়োজিত অফিসারকে জানাবেন। সেটা না পারলে সরাসরি আমাকে জানাবেন। মোবাইল, ফেসবুক যে কোন মাধ্যমে আমাকে জানাবেন। অথবা ওসিকে জানাবেন।
পুলিশ সুপার বলেন, রামচন্দ্রপুর হাট ও আশপাশের এলাকায় বোমাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড কঠোর হস্তে দমন করব। আপনাদের সহযোগীতায় পুলিশ সবসময় আপনাদের পাশেই আছে।
চেয়ারম্যান মো. মহসীন আলী তাঁর বক্তব্যে বলেন, আমি দায়িত্ব নেবার পর এলাকার উন্নয়নে সর্বাত্মক কাজ করে যাচ্ছি। মাননীয় পুলিশ সুপারকে অনুরোধ করব আমার এলাকার দিকে যেন বিশেষ নজর রাখেন। ককটেল, বোমা, সন্ত্রাসী কর্মকান্ড একেবারে বন্ধ করতে আপনার সহযোগীতা কামনা করছি।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাফফর হোসেন তাঁর বক্তব্যে বলেন, বিট পুলিশিং হচ্ছে সেবা দেয়া। অতি দ্রুত সময়ে মানুষের দৌড় গোড়ায় সেবা দিতেই বিট পুলিশিং।
চাঁপাইনবাবগঞ্জে আমার যোগদান করা এক মাস হলো। আমি আপনাদের জানিয়ে দিতে চাই, সদর মডেল থানা দালাল মুক্ত রাখব, সেবা দিতে পুলিশের দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে।
ওসি মোজাফফর আরও বলেন, প্রতিটি ইউনিয়নে পরিষদে বিট অফিসার হিসেবে একজন এসআই দায়িত্বে থাকবে। মানুষের খুব কাছাকাছি থেকে এলাকায় সন্ত্রাস দমন, মাদক দমন, অপরাধ দমনে কাজ করবে পুলিশ। একজন এসআই, সহকারী এসআই ও কিছু কনস্টেবল এসব বিটে থাকবে।
এর আগে অতিথিবৃন্দ ফিতা কেটে ১১ নং বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করেন। শেষে মোনাজাত করা হয়। সভায় পরিষদের অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক বরিশাল ২৪

চাঁপাইনবাবগঞ্জে সকল ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন 

শুক্রবার, আগস্ট ২৮, ২০২০ ৪:৪৩ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ