চাঁপাইনবাবগঞ্জ অসহায় দুঃস্থদের মাঝে একলাইর শীতবস্ত্র ও মাস্ক বিতরণ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চাঁপাইনবাবগঞ্জ অসহায় দুঃস্থদের মাঝে একলাইর শীতবস্ত্র ও মাস্ক বিতরণ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ডিসেম্বর ১৭, ২০২০ ১১:৪০ অপরাহ্ণ
A- A A+ Print

চাঁপাইনবাবগঞ্জ অসহায় দুঃস্থদের মাঝে একলাইর শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

৪০
কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে কোরিয়ান ভাষা শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সংগঠন এ্যাসোসিয়েশন অব কোরিয়ান ল্যাংগুয়েজ ইন্সটিটিউট একেএলআই চ্যারিটির পক্ষ থেকে গরীব, অসহায়, দুঃস্থদের মাঝে শীতবস্ত্র ও করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-টিটিসির সম্মেলন কক্ষে এইসব বিতরণ করা হয়।
এ সময় বিতরণ অনুষ্ঠানে টিটিসির কোরিয়ান ও ইংরেজি ভাষা প্রশিক্ষক এইচ এম এল এইচ রাজুর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুঝাত।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এ্যাসোসিয়েশন অব কোরিয়ান ল্যাংগুয়েজ ইন্সটিটিউট একেএলআই এর সভাপতি ও সিডি মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুজ্জামান স্বপন, একেএলআই এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, কোষাধ্যক্ষ মো. গোলাম কাবির প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাবিলা নুঝাত বলেন, সারাদেশের মধ্য থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে এই কর্মসূচির জন্য নির্বাচন করার জন্য এ্যাসোসিয়েশন অব কোরিয়ান ল্যাংগুয়েজ ইন্সটিটিউটকে অসংখ্য ধন্যবাদ। গত বছর সারাদেশের মধ্যে জেলার সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী অংশ
নিয়েছে ও সফলতা অর্জণ করেছে।
কোরিয়ায় সর্বোচ্চ প্রবাসী রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার। এমনকি কোরিয়ান ভাষা শিক্ষায়ও সারাদেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে এই জেলা। আর এতে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে ভাষা শিক্ষার জন্য প্রতিষ্ঠানগুলো। আর তাই শীতের সময় সকলকে শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে আলী কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রশিক্ষক হযরত আলী, সততা কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাকিব, কোরিয়ান ভাষা প্রশিক্ষক আব্দুল কাদের বাবু, জাহাঙ্গীর আলম, সামীম আহমেদ, মো. আব্দুল্লাহ, নাসিম উদ্দিনসহ টিটিসি এর শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ্যাসোসিয়েশন অব কোরিয়ান ল্যাংগুয়েজ ইন্সটিটিউটের আয়োজনে জেলায় অবস্থিত কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টার সমূহের মাধ্যমে ১ হাজার ২০০ কম্বল ও মাস্ক বিতরণ করা হয়।
দৈনিক বরিশাল ২৪

চাঁপাইনবাবগঞ্জ অসহায় দুঃস্থদের মাঝে একলাইর শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৭, ২০২০ ১১:৪০ অপরাহ্ণ | আপডেটঃ ডিসেম্বর ১৭, ২০২০ ১১:৪৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা