চোখের জন্য মারাত্মক ক্ষতিকর এলইডি লাইট, ব্যবহার বন্ধের দাবী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চোখের জন্য মারাত্মক ক্ষতিকর এলইডি লাইট, ব্যবহার বন্ধের দাবী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ২৭, ২০২০ ১২:২০ পূর্বাহ্ণ
A- A A+ Print

চোখের জন্য মারাত্মক ক্ষতিকর এলইডি লাইট, ব্যবহার বন্ধের দাবী

৪১
কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলায় যে সব অটোগাড়ী, অটোরিকশা, অটো ভ্যানসহ অন্যান্য যানবাহন চলাচল করে সেগুলাতে চোখের জন্য মারাত্মক ক্ষতিকর এলইডি লাইট ব্যবহার করছে। সন্ধ্যা ও রাতের বেলা এ লাইটের জন্য সাধারণ জনগণ চলাচল করতে অনেক সমস্যায় পড়ছেন।
এলইডির লাইট এর সাদা আলো এতটাই শক্তিশালী যে সামনে থেকে আসা মোটরসাইকেলের হাই লাইট মারলেও কিছু দেখা যায় না। চোখে পড়া মাত্রই দৃষ্টি আর কাজ করে না। মারাত্মক ভয়ঙ্কর এ লাইট এর কারণে প্রায় প্রতিদিনই ছোটবড় দুর্ঘটনা ঘটছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার সাবেক পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম (বার) থাকাকালীন প্রশাসন থেকে উদ্যেগ নিয়েছিলো এলইডি লাইট অপসারণের।
৫ থানায় একযোগে পুলিশ ট্রাফিক পুলিশ, গ্রাম পুলিশ, চৌকিদার, দফাদার বিভিন্ন যানবাহনের ক্ষতিকর এলইডি লাইট অপসারণে মাঠে থেকে কাজ করেছিল। যানবাহণে লাগানো লাইটগুলো খুলে নেয়া হত এবং তা বিক্রি বন্ধে দোকানদারদের নির্দেশ প্রদান করা হয়েছিল।
এ উদ্যোগটির পর প্রায় এলইডি লাইট যানবাহন থেকে অপসারণ হয়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে আবার যেন তা নতুন করে পাল্লাদিয়ে এলইডি লাইট যানবাহনে লাগিয়ে চলাচল করছে। আঞ্চলিকসহ প্রধান সড়কে দাপিয়ে চলাচল করছে মারাত্মক ক্ষতিকর এলইডি লাইটের আলো জালিয়ে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার সচেতন মহল ও এলাকার বাসীন্দারা পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রিন্স জয় নামে এক শিক্ষার্থীসহ অনেকেই চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইন গ্রুপ ও ওয়ালে বিষয়টি শেয়ার করেন। সকলের একটাই চাওয়া অতিদ্রুত যানবাহনে ক্ষতিকর এলইডি লাইট ব্যবহার বন্ধ করা।
দৈনিক বরিশাল ২৪

চোখের জন্য মারাত্মক ক্ষতিকর এলইডি লাইট, ব্যবহার বন্ধের দাবী

শুক্রবার, নভেম্বর ২৭, ২০২০ ১২:২০ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা