ছুটি চান না রাসেল ডোমিঙ্গো, সময় দিতে চান টাইগারদের - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ছুটি চান না রাসেল ডোমিঙ্গো, সময় দিতে চান টাইগারদের - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৮, ২০১৯ ৩:০৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

ছুটি চান না রাসেল ডোমিঙ্গো, সময় দিতে চান টাইগারদের

৯৩

স্পোর্টস নিউজ: দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গোকেই অবশেষে বাংলাদেশ দলের নতুন প্রধান কোচের দায়িত্ব দিয়েছে বিসিবি। আজ শনিবার দুপুরে এক ব্রিফিংয়ে এ খবর জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

ব্রিফিংয়ে পাপন বলেন, ‘গতকালই ডমিঙ্গোকে কোচ হিসেবে নিশ্চিত করেছি। আজ আপনাদের জানালাম। আমরা দুটো অপশন থেকে তাকে বেছে নিয়েছি। তিনি আগামী ২১ তারিখে আমাদের সঙ্গে যোগ দেবেন।’

আগামী দুই বছরের জন্য তার সাথে চুক্তিবদ্ধ হয়েছে বিসিবি।

পাপন বলেন, ‘সামনের বিশ্বকাপে আমাদের বেশ কিছু ছেলে আছে যারা নতুন করে দলে ঢুকতে পারে। কিছু জায়গায় আমাদের রিপ্লেসমেন্ট লাগতে পারে। সেদিক থেকে চিন্তা করলে এখন থেকেই ছেলেগুলোকে একটা পরিকল্পিত পদ্ধতিতে তুলে নিয়ে আসতে হবে।

রাসেল এই একই ধরনের কাজ করে এসেছে। সেও এটাই চাচ্ছিল যে, জাতীয় দল-হাইপারফরমেন্স টিম-‘এ’ টিম সহ সবগুলো টিম নিয়ে সমন্বিতভাবে কাজ করতে চায়।

এই একইভাবে সে সাউথ আফ্রিকায় কাজ করেছে। আমাদের মনে হয়েছে এটা আমাদের জন্য একটা বাড়তি সুবিধা। সে এ বিষয়ে চার বছরের একটা পরিকল্পনার প্রেজেন্টেশন দিয়েছে। সব মিলিয়ে আমরা তাকেই পছন্দ করেছি।’

বোর্ড সভাপতি বলে আরও, ‘ডোমিঙ্গো ছুটিটুটি চায় না। সে বলেছে আমার কোনো ছুটি দরকার নেই। আমি প্লেয়ারদের সাথেই সময় কাটাতে চাই।’

ঈদের আগে গত ৭ আগস্ট বাংলাদেশে সাক্ষাৎকার দিয়ে যান রাসেল ডোমিঙ্গো। তার কর্মপরিকল্পনা দেখে সেদিনই নিজেদের সন্তুষ্টির কথা জানায় বিসিবি। অবশ্য কোচ নিয়োগের ক্ষেত্রে ডোমিঙ্গো ছাড়া তালিকায় আরও কিছু নাম ছিল।

ভারতীয় ক্রিকেট বোর্ডের কোচ হতে সাক্ষাৎকার দেয়া সাবেক নিউজিল্যান্ড কোচ মাইক হেসনও ছিলেন। এছাড়া আরও কয়েকজনের সাক্ষাৎকার ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়েছিল বিসিবি। তাদের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন আরও চারজন।

এরা হলেন- সাবেক জিম্বাবুয়ে ক্রিকেটার গ্র্র্যান্ট ফ্লাওয়ার, ইংল্যান্ডের পল ফারব্রেস ও শ্রীলঙ্কান চন্ডিকা হাথুরুসিংহে। যদিও ডোমিঙ্গো ও হেসনেই আগ্রহ বেশি ছিল বিসিবির।

দৈনিক বরিশাল ২৪

ছুটি চান না রাসেল ডোমিঙ্গো, সময় দিতে চান টাইগারদের

রবিবার, আগস্ট ১৮, ২০১৯ ৩:০৭ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ