ছোটবেলায় মাকে হারিয়েছেন আফিফ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ছোটবেলায় মাকে হারিয়েছেন আফিফ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৪, ২০১৯ ১:৪৭ অপরাহ্ণ
A- A A+ Print

ছোটবেলায় মাকে হারিয়েছেন আফিফ

৮৯

স্পোর্টস নিউজ: জিম্বাবুয়ের বিরূদ্ধে বাংলাদেশ যখন হারের প্রহর গুনছে ঠিক তখনই কাণ্ডারির ভূমিকায় আবির্ভূত হন তরুণ ক্রিকেটার আফিফ হাসান।

শুক্রবার সেই টি-টোয়েন্টি ম্যাচে অবিশ্বাস্য ইনিংস খেলে নিশ্চিত পরাজয় থেকে দলকে টেনে আনলেন ১৯ বছরের তরুণ।

যেন টাইগারভক্তদের গোমড়ামুখে হাসি ফোটানোর দায়িত্ব নিয়েই মাঠে নেমেছিলেন তিনি। মাত্র ২৪ বলে হাফসেঞ্চুরি করে বিসিবিকে বার্তা দিলেন জাতীয় দলে নিয়মিত দরকার আফিফের মতো ক্রিকেটারের।

তবে বাংলাদেশ ক্রিকেটের উদিয়মান এই তরুণের জীবনে রয়েছে এক চরম কষ্ট। যে কষ্ট নীরবে একাই বহন করে বেড়ান তিনি।

যখন মুখে কথা ফোটেনি, তখনই মাকে হারিয়েছেন আফিফ হোসেন ধ্রুব। জন্ম খুলনায়, বড় হয়েছেন ঢাকায় খালার কাছে।

বাবা জাহাঙ্গীর হোসেন কখনও ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্নে বাধা হয়ে দাঁড়াননি। ২০১০ সালে বিকেএসপিতে সপ্তম শ্রেণিতে আফিফকে ভর্তি করিয়ে দেন বাবা।

বিসিবি অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ভারতের সিএবি দলের বিপক্ষে চার ম্যাচে চারটি হাফসেঞ্চুরি করেন আফিফ। গত বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সবার নজর কাড়েন এই অলরাউন্ডার।

এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) দারুণ পারফরম্যান্স আফিফের। ২০১৬ সালে বিপিএলে অভিষেক ম্যাচেই ৫ উইকেট নিয়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন তিনি।

আফিফের প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, কুইন্টন ডি কক। প্রিয় ফুটবলার লিওনেল মেসি। প্রিয় ফুটবল দল ব্রাজিল।

আফিফের জন্য শুভকামনা।

দৈনিক বরিশাল ২৪

ছোটবেলায় মাকে হারিয়েছেন আফিফ

শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০১৯ ১:৪৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ