দ্রুতগামীযান ব্যবহার করে দ্রুত অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে: পুলিশ কমিশনার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪দ্রুতগামীযান ব্যবহার করে দ্রুত অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে: পুলিশ কমিশনার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০৮, ২০২০ ৪:৪৭ অপরাহ্ণ
A- A A+ Print

দ্রুতগামীযান ব্যবহার করে দ্রুত অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে: পুলিশ কমিশনার

১০৬
মো: জিহাদ রানা: বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন, জনগণের টাকায় কেনা দ্রুতগামীযান ব্যবহার করে দ্রুততম সময়ে অপরাধ নিয়ন্ত্রণ করে অপরাধীকে আইনের আওতায় আনতে হবে, জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে। মুজিব বর্ষের অঙ্গিকার, জনতার পুলিশ বাস্তবায়ন তথা সেবার মান বৃদ্ধিকল্পে আমাদের সক্ষমতা বাড়াতে ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী লজিস্টিকস সাপোর্ট, জনবল বৃদ্ধি, প্রশিক্ষণ সহ যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন।
(০৮ সেপ্টেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সে জনগণের প্রতি সেবার মান আরও গতিশীল করতে বিএমপি সাপ্লাই এন্ড লজিস্টিকস বিভাগ কর্তৃক আয়োজিত “নতুন গাড়ি হস্তান্তর” অনুষ্ঠানে বিএমপি কমিশনার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণের টাকায় কেনা গাড়ি ব্যবহার ও সকল সুযোগ সুবিধা ভোগ করে আমাদের সেবার মান বৃদ্ধি পেয়েছে কি-না, জনগণ তা খেয়াল রাখবে। সরকার কর্তৃক জনগণের দেয়া এই উপহার সতর্কতা অবলম্বন করে যত্নশীল হয়ে রক্ষণাবেক্ষণ করতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেকে আত্মনিয়োগ করে নির্ভেজাল সেবা দিয়ে জনমুখী গণমুখী পুলিশিং এর মাধ্যমে আরও বেগবান হয়ে কাজ করতে হবে।
উপ-পুলিশ কমিশনার বিএমপি সাপ্লাই এন্ড লজিস্টিকস জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি জনাব প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ সহ অন্যান্য শীর্ষকর্মকর্তাবৃন্দ।
দৈনিক বরিশাল ২৪

দ্রুতগামীযান ব্যবহার করে দ্রুত অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে: পুলিশ কমিশনার

মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২০ ৪:৪৭ অপরাহ্ণ | আপডেটঃ সেপ্টেম্বর ০৮, ২০২০ ৪:৫২ অপরাহ্ণ
১০৬
মো: জিহাদ রানা: বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন, জনগণের টাকায় কেনা দ্রুতগামীযান ব্যবহার করে দ্রুততম সময়ে অপরাধ নিয়ন্ত্রণ করে অপরাধীকে আইনের আওতায় আনতে হবে, জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে। মুজিব বর্ষের অঙ্গিকার, জনতার পুলিশ বাস্তবায়ন তথা সেবার মান বৃদ্ধিকল্পে আমাদের সক্ষমতা বাড়াতে ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী লজিস্টিকস সাপোর্ট, জনবল বৃদ্ধি, প্রশিক্ষণ সহ যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন।
(০৮ সেপ্টেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সে জনগণের প্রতি সেবার মান আরও গতিশীল করতে বিএমপি সাপ্লাই এন্ড লজিস্টিকস বিভাগ কর্তৃক আয়োজিত “নতুন গাড়ি হস্তান্তর” অনুষ্ঠানে বিএমপি কমিশনার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণের টাকায় কেনা গাড়ি ব্যবহার ও সকল সুযোগ সুবিধা ভোগ করে আমাদের সেবার মান বৃদ্ধি পেয়েছে কি-না, জনগণ তা খেয়াল রাখবে। সরকার কর্তৃক জনগণের দেয়া এই উপহার সতর্কতা অবলম্বন করে যত্নশীল হয়ে রক্ষণাবেক্ষণ করতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেকে আত্মনিয়োগ করে নির্ভেজাল সেবা দিয়ে জনমুখী গণমুখী পুলিশিং এর মাধ্যমে আরও বেগবান হয়ে কাজ করতে হবে।
উপ-পুলিশ কমিশনার বিএমপি সাপ্লাই এন্ড লজিস্টিকস জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি জনাব প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ সহ অন্যান্য শীর্ষকর্মকর্তাবৃন্দ।
প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ