জিম্বাবুয়ের আর্থিক সমস্যা মিটিয়ে দেবে বিসিবি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪জিম্বাবুয়ের আর্থিক সমস্যা মিটিয়ে দেবে বিসিবি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২১, ২০১৯ ১২:৩৭ অপরাহ্ণ
A- A A+ Print

জিম্বাবুয়ের আর্থিক সমস্যা মিটিয়ে দেবে বিসিবি

১২৫

স্পোর্টস নিউজ: বাংলাদেশ সফরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে টানা হেরে ফাইনালের আগেই বিদায় নিশ্চিত হয়ে যায় জিম্বাবুয়ের। হ্যামিল্টন মাসাকাদজার নেতৃত্বাধীন দলটির জন্য ঢাকায় হোটেল বুকিং দেওয়া আছে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।

জিম্বাবুয়ে ক্রিকেট দলকে নির্ধারিত সময়ের চেয়ে আরও দুই দিন বেশি ঢাকায় থাকতে হবে। কিন্তু বাড়তি দুই দিনের হোটেল ভাড়া দেয়ার মতো টাকা তাদের কাছে নেই। জিম্বাবুয়ের এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের হোটেল ভাড়াসহ সব খরচ বহন করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড।

শুক্রবার বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘এটি একটি প্রচলিত প্রথা, স্বাগতিক দেশ সফরকারী দলগুলোর খরচ বহন করবে। এমনকি সফরকারী দলের যদি কোনও প্রকার আর্থিক সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে স্বাগতিক বোর্ড এটি সামলাবে এবং এরপর একটি চিঠি দেবে সফরকারী দলের ক্রিকেট বোর্ডকে। এটা আসলে দুই বোর্ডের অভ্যন্তরীণ বিষয়।’

আগের তিন ম্যাচে টানা হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় জিম্বাবুয়ে। আজ শুক্রবার নিয়মরক্ষার এবং অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার বিদায়ী ম্যাচে ৭ উইকেটের জয় পায় জিম্বাবুয়ে। এই জয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়টা স্মরণীয় কর রাখলেন মাসাকাদজা। ক্যারিয়ারের শেষ ম্যাচে ৪২ বলে ৭১ রানের অসাধারণ ইনিংস খেলে দলকে জয় উপহার দেন অধিনায়ক।

প্রসঙ্গ, ২৪ সেপ্টেম্বর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে বাংলাদেশর প্রতিপক্ষ আফগানিস্তান।

দৈনিক বরিশাল ২৪

জিম্বাবুয়ের আর্থিক সমস্যা মিটিয়ে দেবে বিসিবি

শনিবার, সেপ্টেম্বর ২১, ২০১৯ ১২:৩৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ