ঝটপট বানিয়ে ফেলুন চিকেন পপকর্ন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ঝটপট বানিয়ে ফেলুন চিকেন পপকর্ন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ২৩, ২০২৩ ২:১৬ অপরাহ্ণ
A- A A+ Print

ঝটপট বানিয়ে ফেলুন চিকেন পপকর্ন

১২২

অনলাইন নিউজ: ছোট থেকে বয়স্ক সবার কাছেই চিকেন পপকর্ন একটি জনপ্রিয় খাবার। এটি খেতে যেমন স্বাদের তেমনি বানানোও অনেক সহজ। বিকেলের নাশতায় বানাতে পারেন মজার এই খাবারটি।

যেভাবে বানাবেন চিকেন পপকর্ন

উপকরণ: ৪০০-৫০০ গ্রাম মুরগির বুকের অংশ, ১/৪ কাপ কর্নফ্লাওয়ার বা ময়দা, ২ টেবিল চামচ দই ,২ টি ডিমের সাদা অংশ, ২ কাপ ব্রেড ক্রাম,তেল পরিমাণমতো, ১ চা চামচ পেয়াঁজ বাটা, দেড় চা চামচ রসুন বাটা, স্বাদমতো লবণ, ১/২ চা চামচ কালো গোল মরিচের গুঁড়া, ১/২ বা ১ চা চামচ লাল মরিচের গুঁড়া, ১/৪ চা চামচ গরম মসলার গুঁড়া

প্রস্তুত প্রণালি: প্রথমে মুরগির বুকের মাংস নিয়ে ছোট ছোট টুকরা করে কেটে একটি বড় বাটিতে রেখে দিন। এর মধ্যে লবণ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, গোল মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া ও গরম মসলার গুঁড়া দিয়ে মুরগির টুকরোগুলো মাখান। এর সাথে দুই টেবিল চামচ দই দিয়ে ভালো করে মাখিয়ে ৩০ মিনিট ঢেকে ড্রিপ ফ্রিজে রেখে দিন। এবার ফ্রিজ থেকে বের করে ডিমের সাদা অংশ দিয়ে আবারো ভালো করে মেখে ফেলুন। এখন মুরগির মিশ্রণটি ২ ভাগে ভাগ করে ফেলুন। প্রতিটি ভাগে ২ টেবিল চামচ করে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিন। লক্ষ্য রাখতে হবে যাতে কর্নফ্লাওয়ার দলাদলা না হয়ে থাকে। এখন একটি বাটিতে ব্রেড ক্রামস নিয়ে একটা একটা করে মুরগির টুকরোয় মাখিয়ে একটি প্লেট বা ট্রেতে ছড়িয়ে রাখুন।

কড়াইতে তেল হাই হিটে গরম করতে দিন। হালকা ধোঁয়া উঠা শুরু করলে চুলার আচঁ কমিয়ে দিন। এরপর সাবধানে অল্প অল্প করে চিকেন পপকর্নগুলো ভাজতে থাকুন। সোনালী রংয়ের হলে নামিয়ে ফেলুন। এখন আপনি আপনার পছন্দমতো সস, মেয়োনিজ বা চাটনি দিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন পপকর্ন।সূত্র:সমকাল

দৈনিক বরিশাল ২৪

ঝটপট বানিয়ে ফেলুন চিকেন পপকর্ন

মঙ্গলবার, মে ২৩, ২০২৩ ২:১৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ