ঢাকাস্থ বরিশাল জেলা সমিতির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকাস্থ বরিশাল জেলা সমিতির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল জেলা সমিতি ঢাকা’র স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক ইকবাল হোসেন তাপস এতে সভাপতিত্ব করেন।
সভায় প্রখ্যাত সাংবাদিক লেখক অমর একুশের গান রচিয়তা মরহুম আব্দুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এছাড়াও শীতাকুন্ডে বিএম কন্টিনার ডিপোতে অগ্নিকান্ডে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ সহ আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয় ।
সমিতির সাবেক সভাপতি শাহজাহান খান সহ সমিতির বর্তমান সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন খান চৌধুরীর রোগ মুক্তির জন্য দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি সরদার মুজিবর রহমান , সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ সভাপতি মফিজুল ইসলাম নাসিম , যুগ্ন সম্পাদক ডাঃ মসিউজজামান পান্নু , সমাজ কল্যান সম্পাদক রুহুল আমীন , দপ্তর সম্পাদক এ্যডঃ মামুন, অর্থ সম্পাদক সাইদুল হক প্রমূখ।












