তামিমের শূন্য স্থান কি তাঁরা পেরেছেন পূরণ করতে? - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪তামিমের শূন্য স্থান কি তাঁরা পেরেছেন পূরণ করতে? - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৩, ২০১৯ ৬:৫৯ অপরাহ্ণ
A- A A+ Print

তামিমের শূন্য স্থান কি তাঁরা পেরেছেন পূরণ করতে?

১০৮

 অনলাইন নিউজ:   বাংলাদেশ দলের যখন অনুশীলন শেষ, তামিম ইকবাল তখন এলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের নেটে ব্যাটিং করতে। বাংলাদেশ দল খেলছে অথচ তিনি নেই দলে। বাঁহাতি ওপেনার বিশ্রাম নিয়েছিলেন আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে। তামিমের বিকল্প হিসেবে যাঁদের দলে অন্তর্ভুক্ত করেছিলেন নির্বাচকেরা, তাঁরা কতটা আস্থার প্রতিদান দিতে পারলেন টেস্ট ও টি-টোয়েন্টিতে?

টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে সবশেষ ছয় ইনিংসে বাংলাদেশের হয়ে ওপেন করেছেন পাঁচজন। উদ্বোধনী জুটিতে নামা মুশফিকুর রহিম বাদে বাকি চারজনই খাঁটি ওপেনার—সৌম্য সরকার, লিটন দাস, সাদমান ইসলাম ও নাজমুল হোসেন । ১৮ সেপ্টেম্বর চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচটা বাদে একটিতেও শুরু ভালো হয়নি বাংলাদেশের। একজন ওপেনারের কাছ থেকেও আসেনি ফিফটি। ওপেনারদের ব্যর্থতায় আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দ্রুতই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। ওপেনারদের ব্যর্থতায় টি-টোয়েন্টি সিরিজে পাওয়ার প্লে ভালোভাবে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

যেকোনো সংস্করণেই বড় স্কোর গড়তে ভালো শুরু পাওয়াটা খুব জরুরি। তবে টি-টোয়েন্টিতে ভালো শুরু পাওয়া অন্য দুই সংস্করণেই তুলনায় একটু কঠিনই। ম্যাচের প্রথম বল থেকেই ঝুঁকি নিতে হয়, উইকেট হারানোর শঙ্কাটাও তাই বেশি। এ ঝুঁকি নিয়েই পাওয়ার প্লে (৬ ওভার) ভালোভাবে কাজে লাগাতে পারলে বড় স্কোর পাওয়া সহজ হয়ে যায়। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এখানেই—বেশির ভাগ ম্যাচেই পাওয়ার প্লে কাজে লাগাতে পারেননি সাকিবরা।

নিজেদের প্রথম ম্যাচে পাওয়ার প্লেতে বাংলাদেশ হারিয়ে বসেছে ৪ উইকেট, দ্বিতীয় ম্যাচেও তাই। তৃতীয় ম্যাচে ২ উইকেট, পরেরটিতেও ২ উইকেট। বাংলাদেশ পাওয়ার প্লেতে গড়ে তুলেছে ৩৮.৭৫ রান, হারিয়েছে ৩টি করে উইকেট। প্রথম ৬ ওভার সবচেয়ে ভালো কাজে লাগিয়েছে আফগানিস্তান। গড়ে তুলেছে ৪৯ রান, উইকেট হারিয়েছে ১.২৫টি।

আজ সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো বললেন, ভালো শুরু না হওয়াটাই তাঁকে ভাবাচ্ছে খুব, ‘আমরা প্রথম ১০ ওভারেই ২ কিংবা তারও বেশি উইকেট হারিয়ে ফেলছি। এখন বেশি মনোযোগ দিচ্ছি অন্তত ২ উইকেট হারিয়ে কীভাবে ১৫ ওভারে যাওয়া যায়। এতে শেষ ৫ ওভার খুব ভালোভাবে কাজে লাগানো যায়। এখানে আমরা বেশি মনোযোগ দিচ্ছি।’

২ উইকেট হারিয়ে ১৫ ওভারে যেতে হলে ওপেনারদের তো ভালো করতে হবে। এই সিরিজে যে চারজন ওপেন করেছেন সবাই কম-বেশি ব্যর্থ। ২ ম্যাচে ৪ রান করেছেন সৌম্য। তাঁর জায়গায় সুযোগ পাওয়া নাজমুলও একই পথের পথিক—সমান ম্যাচে করেছেন ১৬ রান। মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে আকস্মিক ওপেনিংয়ে নামা মুশফিক ৫ রানের বেশি করতে পারেননি। ব্যর্থদের ভিড়ে কিছুটা সফল লিটন, ৪ ম্যাচে করেছেন ৬১। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে তাঁর ২২ বলে ৩৮ রান যদি বাংলাদেশকে দারুণ শুরু এনে দেয়, ওপেনাররা ধারাবাহিক সফল হলে বাংলাদেশের স্কোরটা কত ভালো হতে পারত!

তামিমের জায়গায় যাঁরা সুযোগ পেয়েছিলেন এই সিরিজে রাসেল ডমিঙ্গো কি তাঁদের নিয়ে সন্তুষ্ট? সংবাদ সম্মেলন শেষে ড্রেসিংরুমে ফেরার পথে বাংলাদেশ কোচের কাছ থেকে মিলল দার্শনিক উত্তর, ‘কোচ হিসেবে কখনোই তৃপ্ত হতে পারবেন না। সব সময়ই আরও ভালো কিছু চাইবেন।’

ওপেনাররা যেভাবে খেলছেন, ডমিঙ্গোর চাওয়াটা আপাতত ‘আরও ভালো’ নয়; মোটামুটি হলেও যেন চলে!

দৈনিক বরিশাল ২৪

তামিমের শূন্য স্থান কি তাঁরা পেরেছেন পূরণ করতে?

সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০১৯ ৬:৫৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ