তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছে দেয়াই বিট পুলিশিং এর লক্ষ্য: বিএমপি কমিশনার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছে দেয়াই বিট পুলিশিং এর লক্ষ্য: বিএমপি কমিশনার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০৩, ২০২০ ১১:১২ অপরাহ্ণ
A- A A+ Print

তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছে দেয়াই বিট পুলিশিং এর লক্ষ্য: বিএমপি কমিশনার

৪২

মো: জিহাদ রানা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, “তোমরা স্বাধীন দেশের পুলিশ, তোমরা ব্রিটিশ পুলিশ নও, তোমরা জনগণের পুলিশ”। সেই জনগণের পুলিশ হওয়ার প্রত্যয় নিয়ে মুক্তিযোদ্ধা, কৃষক -শ্রমিক, মেহনতী মানুষের আকাঙ্খা বাস্তবায়নের লক্ষ্যে নিরাপদ, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নির্মান সহ ভবিষ্যৎ প্রজন্মকে আইনমান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তুলতে একেকটি থানাকে ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়াতে ওয়ার্ড পর্যায়ে ভাগ করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নগরীর কোতয়ালী মডেল থানাধীন ২০ নং ওয়ার্ড এর ৩৫ নং বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন উপলক্ষে  পুলিশ কমিশনার (বিএমপি) প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে বলেন, ” মুজিব বর্ষের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বিট পুলিশিং এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে, আমরা জনগণের আকাঙ্ক্ষার পুলিশে রূপান্তরিত হবো ”

তিনি বলেন, প্রতিটি বিট পুলিশিং কার্যালয়ের বিট অফিসার আপনাদের সবচেয়ে কাছের মানুষ হয়ে যে-কোন সহযোগিতায় পাশে থাকবেন। বিট এলাকায় ভালো লোক, মন্দ লোক, ওয়ারেন্টধারী, দুষ্কৃতকারীদের তথ্য দিয়ে সমাজের সু শাসন, শৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের অংশীদারত্ব বিশেষ ভূমিকা রাখবে।

পুলিশ একটি সেবাধর্মী প্রতিষ্ঠান, জনগণের নিরাপত্তার চাহিদা নির্ভূল পূরণই হলো পুলিশের কাজ। নিরাপত্তা চাহিদা পূরণ না হলে, সমাজে শান্তি-শৃঙ্খলা না থাকলে মৌলিক চাহিদা অপূর্ণ থেকে যায়। জনগণের সেবাদানে থানা যেমন আশ্রয়স্থল, তেমনি প্রতিটি বিট পুলিশিং কার্যালয় একেকটা সেবা স্থল।

তিনি আরও বলেন, দুর্নীতিগ্রস্ত কতিপয় পুলিশ রয়েছে, আমরা সেই পুলিশ চাই না, আমরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার জনবান্ধব পুলিশ, বঙ্গবন্ধুর স্বপ্নের পুলিশ দেখতে চাই। কারো বিরুদ্ধে কোনো অপেশাদারিত্বের অভিযোগ পেলে তাকে ছাড় দেয়া হবে না।

কৃষক-শ্রমিক মেহনতি মানুষের ঘাম ঝড়ানো টাকায় আমরা বেতন রেশন সহ সকল সুবিধা ভোগ করে থাকি, সেই জনগণের সেবা নিশ্চিত করতে, নিজেকে রাষ্ট্রের একজন কর্মচারী হিসেবে নিজেকে পরিপূর্ণ সেবক হিসেবে নিয়োজিত রেখে কাজ করতে হবে।

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অঙ্গীকারবদ্ধ,জনগণকে সাথে নিয়ে জনবান্ধব পুলিশ উপহার দিতে চাই। মাননীয় আইজিপি মহোদয় এবিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।এই বিট পুলিশি সেবার মাধ্যমেই জনগণ তাঁর কাঙ্ক্ষিত সেবা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব প্রলয় সিসিম বলেন, “পরিবর্তন সময়ের চাহিদা, তবে পরিবর্তন হবে ভালোর দিকে। বিট পুলিশিং এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছে দিয়ে আমরা বাংলাদেশ পুলিশ আমূল পরিবর্তন এনেছি।

জনগণের কাঙ্খিত সেবা দ্রুত দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং বদ্ধপরিকর। ১৯১৮ সালের মহামারী আইনে পুলিশের কোনো দায়িত্ব না থাকলেও, পুলিশ এখন দেশের যেকোনো মহামারীতে সবার আগে জনগণের পাশে দাঁড়ায়।

” বিশেষ অতিথি প্রফেসর অবসরপ্রাপ্ত জনাব মোহাম্মদ হানিফ (সাবেক অধ্যক্ষ সরকারি বি এম কলেজ) বলেন, স্বাধীনতার অধিকার ভোগ করার পরিবেশ রক্ষায় বাংলাদেশ পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, আমি আমার ৫৮ বছরে পুলিশের কোনো কর্তব্যে অবহেলা পাইনি, আমাদের উচিত পুলিশকে সহযোগিতা করা “। সভায় সভাপতিত্ব করেন, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি জনাব মোঃ মোক্তার হোসেন পিপিএম সেবা, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অন্যান্য শীর্ষ কর্মকর্তা সহ থানার অফিসারবৃন্দ।

দৈনিক বরিশাল ২৪

তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছে দেয়াই বিট পুলিশিং এর লক্ষ্য: বিএমপি কমিশনার

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২০ ১১:১২ অপরাহ্ণ | আপডেটঃ সেপ্টেম্বর ০৫, ২০২০ ১:০৭ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড