তেঁতুলিয়ার ভাঙ্গনে ধুলিয়া লঞ্চঘাট বিলীন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪তেঁতুলিয়ার ভাঙ্গনে ধুলিয়া লঞ্চঘাট বিলীন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৮, ২০১৯ ১০:১৫ অপরাহ্ণ
A- A A+ Print

তেঁতুলিয়ার ভাঙ্গনে ধুলিয়া লঞ্চঘাট বিলীন

১০৬

নিজস্ব প্রতিনিধি, বাউফল: পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া ইউপির ধুলিয়া লঞ্চঘাট ও বেশ কয়েকটি দোকানসহ বিশাল এলাকা তেঁতুলিয়া নদী গর্ভে বিলীন হয়ে গেছে। পন্টুন ভাসছে নদীর মধ্যে। এর ফলে ভোগান্তীর শিকার হচ্ছেন ঢাকাগামী ১০টি দোতালা লঞ্চের সহস্রাধিক যাত্রী।

জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বিশাল এলাকা নিয়ে ধুলিয়া লঞ্চ ঘাটটি তেঁতুলিয়ার নদীর করাল গ্রাসে বিলীন হয়ে যায়। স্থানীয় মান্না নামের এক যুবক বলেন,‘ লঞ্চ ঘাট এলাকার ৮-১০টি দোকানসহ প্রায় ৩ একর জায়গা বিলিন হয়ে গেছে।

ভয়ে ঘাট এলাকায় অন্যান্য দোকানপাট অনত্র সরিয়ে নেয়া হচ্ছে। ঘাট বিলিন হয়ে যাওয়ায়, কাছিপাড়া, কেশবপুর ও কালিশুরী এলাকার লঞ্চ যাত্রীরা দুর্ভোগের শিকার হয়েছেন।

এ ঘাটে ঢাকা, বরিশাল ও ভোলা, কালাইয়া ও রাঙ্গাবালী রুটের ছোট বড় ১০টি লঞ্চ প্রতিদিন নোঙ্গর করে। এই ঘাট দিয়ে সহস্রাধিক যাত্রী আসা যাওয়া করে।

আজ বুধবার দুপুরে সরেজমিন দেখা গেছে, লঞ্চ ঘাটের পন্টুনটি তীর থেকে ৫শ’ ফুট দূরে ভাসছে। পন্টুনে ওঠার পুল ও সেটের দুই তৃতীয়াংশ নদীর মধ্যে বিলিন হয়ে গেছে। ভাঙ্গনের হাত থেকে রক্ষা পেতে ২০-২৫টি দোকান অনত্র সরিয়ে নিচ্ছেন।

আলমাস নামের এক যুবক জানান, শুধু লঞ্চ ঘাট এলাকাই নয়, ওই রাতেই ঘাটের পশ্চিম দিকে বিশাল এলাকাসহ বশে কয়েকটি বাড়ি-ঘর ও বিপুল সংখ্যক গাছগাছালি নদী গর্ভে বিলিন হয়ে গেছে। অনেকে বসত ঘর সরিয়ে নিচ্ছেন।

ধুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনিচুর রহমান ওরফে আবদুর রব বলেন, দীর্ঘ দিন ধরে নদীতে ভাঙ্গছে ধুলিয়া এলাকা।

ইতিমধ্যে কয়েক হাজার একর আবাদি জমি, সহস্রাধিক বসত ঘর, ভিটা বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান,মসজিদ বিলীন হয়ে গেছে। ভাঙ্গন ঠেকাতে দ্রুত পদক্ষেপ না নেয়া হলে অচিরেই ধুলিয়া এলাকা বাউফলের মানচিত্র থেকে হারিয়ে যাবে।

দৈনিক বরিশাল ২৪

তেঁতুলিয়ার ভাঙ্গনে ধুলিয়া লঞ্চঘাট বিলীন

বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০১৯ ১০:১৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ