দলীয় নেতাকর্মিদের জনসাধারণের পাশে থাকার নির্দেশ দিলেন এমপি জ্যাকব - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪দলীয় নেতাকর্মিদের জনসাধারণের পাশে থাকার নির্দেশ দিলেন এমপি জ্যাকব - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ০৯, ২০১৯ ৮:২৯ অপরাহ্ণ
A- A A+ Print

দলীয় নেতাকর্মিদের জনসাধারণের পাশে থাকার নির্দেশ দিলেন এমপি জ্যাকব

১২৩

সোহেব চৌধুরী, ভোলা প্রতিনিধি: দূর্যোগকালীন সময়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি আ’লীগের নেতাকর্মিদের জনগনের পাশে থাকার আহবান জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সস্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

শনিবার দুপুর আড়াইটায় চরফ্যাসন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জরুরি প্রস্তুতিমূলক সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারিদের পাশাপাশি আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মিদের দূর্যোগকালীন জনসাধারণের পাশে থাকার এ নির্দেশ দেন।

ঘুর্ণীঝড় ‘বুলবুল’ সম্পর্কে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি তিনি গত দুইদিন এলাকায় অবস্থান করে সার্বিক পরিস্থিতি মনিটরিং করছেন। দুর্যোগ পরবর্তী যে কোন ক্ষয়ক্ষতিতে তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ ধেয়ে আসার কারণে ভোলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। উপজেলা নির্বাহি কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে জরুরী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন মিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র, উপজেলা প্রকৌশলী কেএম রেজাউল করিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার মাহবুব কবির চরফ্যাসন সদর থানার ওসি তদন্ত কার্তিক চন্দ্রসহ উপজেলা সাংবাদিকবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, চরফ্যাসনে ১৬৫টি ইউনিটে ২৪৭৫ জন স্বেচ্ছাসেবী মাঠ পর্যায়ে কাজ করছেন। চরফ্যাসন উপজেলার ২১টি ইউনিয়নে মেডিকেল টিম গঠন করা হয়েছে। স্বেচ্ছাসেবীদের পাশাপাশি উপজেলা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মিরাও প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি। উপজেলা সিপিপি’র সহকারি পরিচালক মোকাম্মেল হক লিপন জানান, বিচ্ছিন্ন দ্বিপ ঢালচর, কুকরি- মুকরি, চর পাতিলা ও চর নিজামের মানুষ প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারসহ মুজিব কিল্লা ও অন্যান্য আশ্রয় কেন্দ্রগুলোয় সকাল থেকেই মানুষ জড়ো হতে শুরু করেছেন।

উপজেলা ত্রাণ ও প্রকল্প কর্মকর্রা আনিসুর রহমান বলেন, ভোলা জেলা প্রশাসন থেকে ১০ লাখ টাকা, ২০০ মেট্রিক টন চাল ও ২হাজার শুকনো খাবারের প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও চরফ্যাসন উপজেলার প্রত্যেকটি আশ্রয়কেন্দ্রে আজ দুপুরবেলা খিচুড়ির ব্যবস্থাও করা হয়েছে।

উপজেলা মৎস্য অফিসার মারুফ হোসেন মিনার বলেন, চরফ্যাসনের ২৫হাজার ৭৪ জন জেলের তালিকা রয়েছে আমাদের কাছে। প্রায় সব জেলেরা নিরাপদ আশ্রয়ে উপকূলে চলে আসলেও কিছু কিছু জেলেদেরকে আমরা এখোনোও মেসেজ পাঠাতে পারিনি এবং তারা কোথায় আছে তা নির্ণয় করা সম্ভব হচ্ছেনা।

দৈনিক বরিশাল ২৪

দলীয় নেতাকর্মিদের জনসাধারণের পাশে থাকার নির্দেশ দিলেন এমপি জ্যাকব

শনিবার, নভেম্বর ৯, ২০১৯ ৮:২৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত