নগদ অর্থ সহায়তা নিয়ে মেডিক্যালে চাঞ্চ পাওয়া হারিছার পাশে ইকবাল হোসেন তাপস - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নগদ অর্থ সহায়তা নিয়ে মেডিক্যালে চাঞ্চ পাওয়া হারিছার পাশে ইকবাল হোসেন তাপস - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ১৬, ২০২২ ৩:৪৮ অপরাহ্ণ
A- A A+ Print

নগদ অর্থ সহায়তা নিয়ে মেডিক্যালে চাঞ্চ পাওয়া হারিছার পাশে ইকবাল হোসেন তাপস

৭৪

জাহিদুল ইসলাম মামুনঃ বরিশালের আলোচিত রিকশা চালক মিজানুর রহমান এর কন্যা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাঞ্চ পাওয়া সাদিয়া আফরিন হারিছার পাশে নগদ অর্থ সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন জাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ও বরিশাল মহানগর জাপার সদস্য সচিব ইকবাল হোসেন তাপস। 

জনাব তাপস আজ শনিবার সকালে হারিছার বাবার সাথে এক সৌজন্য সাক্ষাৎ করে হারিছাকে ভর্তির জন্য নগদ ১৫ হাজার টাকা তুলে দেন। পাশাপাশি হারিছার পড়াশোনা চালিয়ে যেতে যখন সহায়তা প্রয়োজন হবে খবর পেলে সহযোগিতা নিয়ে পাশে থাকার আশ্বাস প্রদান করেন ইকবাল হোসেন তাপস।

রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বরিশালের বানারীপাড়র দরিদ্র রিকশাচালক মিজানুর রহমানের মেধাবী কন্যা সাদিয়া আফরিন হারিছা বাবা- মায়ের মুখ উজ্জ্বল করেছেন।

সকাল থেকে রিকশা চালিয়ে বাবা চাল নিয়ে আসতেন বিকালে। রান্না করে ভাত খেতাম সন্ধ্যায়, ক্লান্ত শরীরে রাতে পড়তে পারতাম না। তবু অনেক কষ্ট করে পড়াশোনা করে মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েছি। বাবার কাছে আমি কৃতজ্ঞ।’

এভাবেই কথাগুলো বললেন বরিশালের বানারীপাড়ার ৪ নম্বর ওয়ার্ডের রিকশাচালক মিজানুর রহমানের মেয়ে সাদিয়া আফরিন হারিছা। এবার রাজশাহী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, মেডিক্যালে ভর্তির সুযোগ পাওয়ার পর যেখানে আনন্দিত হওয়ার কথা, সেখানে হারিছার পরিবারে বিরাজ করছে আর্থিক দৈন্যতা। সফলতা পেলেও মেয়েকে কীভাবে মেডিক্যালে ভর্তি করবেন, কীভাবে চলবে পড়াশোনা; এসব নিয়ে দুশ্চিন্তায় রয়েছে হতদরিদ্র পরিবারটি।
সাদিয়া আফরিন হারিছা বলেন, ‘শুরু থেকেই স্বপ্ন ছিল মানবিক চিকিৎসক হওয়ার। পরিবারে আর্থিক সংকট থাকায় প্রাইভেট পড়া, এমনকি ঠিকমতো পড়াশোনার সুযোগ পাইনি। তবে প্রতিটি ক্লাসে মন দিয়ে শিক্ষকদের পড়া আয়ত্ত করতাম। স্কুল এবং কলেজশিক্ষকদের সবসময় সহানুভূতি পেয়েছি। অনেক কষ্ট করে মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েছি। কিন্তু স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক সংকট। হয়তো কেউ সহায়তা করলে এই সংকট কেটে যাবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় ও বিভাগীয় পর্যায়ে এ পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতায় স্বর্ণ ও ব্রোঞ্জ পদক এবং ৬৭টি সার্টিফিকেট পেয়েছেন হারিছা। রাজশাহী মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষায় ৩০০ নম্বরের মধ্যে ২৭৮ নম্বর পেয়েছেন।
সাদিয়া আফরিন হারিছা বলেন, ‘গর্ব করে বলি আমার বাবা একজন রিকশাচালক। আগে বাবা তরকারি বিক্রি করে আমাদের সংসার চালিয়েছেন। তার আয় দিয়ে আমার এতদূর আসা। যত বাধাই আসুক আমি মানবিক চিকিৎসক হতে চাই। টাকা আয় নয়, চিকিৎসক হয়ে দেশের মানুষের স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখবো।’

দৈনিক বরিশাল ২৪

নগদ অর্থ সহায়তা নিয়ে মেডিক্যালে চাঞ্চ পাওয়া হারিছার পাশে ইকবাল হোসেন তাপস

শনিবার, এপ্রিল ১৬, ২০২২ ৩:৪৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা