বরিশালে নলকূপে বের হচ্ছে গ্যাস,চলছে রান্না! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে নলকূপে বের হচ্ছে গ্যাস,চলছে রান্না! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ২৪, ২০১৯ ৩:১২ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে নলকূপে বের হচ্ছে গ্যাস,চলছে রান্না!

৫৩

অনলাইন নিউজ:নলকূপ দিয়ে বের হচ্ছে গ্যাস, সেই গ্যাসে হচ্ছে রান্না। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বরিশালের বারেকগঞ্জ উপজেলার পৌরসভার ৮নং ওয়ার্ডে।

এখানে গভীর নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। ওই গ্যাস দিয়ে চলছে ঘরের রান্নার কাজ।

মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করবেন বলে জানিয়েছেন ইউএনও।

নলকূপ বসানো শ্রমিকদের প্রধান আব্দুর রহমান বলেন, গভীর নলকূপ বসানোর জন্য গর্ত করা শুরুর পর থেকেই গ্যাস চাপ অনুভব করি আমরা। তবে দুই শ ফুট নিচে গেলে এ চাপ বাড়তে থাকে। তবে ওই সময় গ্যাসের বিষয়টি আমাদের মাথায় আসেনি।

আমাদের ধারণা ছিল মাটির জন্য হয়তো এমনটি হচ্ছে। পরবর্তীতে ৮ শ ফুট যাওয়ার পর আমরা গ্যাসের বিষয়টি নিশ্চিত হই। এমনকি আগুন জ্বালিয়ে তা পরীক্ষা করি। এরপর নলকূপ বাদ দিয়ে সেখানে চলছে রান্নার কাজ।

৮নং ওয়ার্ডের কাউন্সিলর আলিম জমাদ্দার বলেন, এক সপ্তাহ আগে থেকেই খালেক মোল্লার বাড়িতে গভীর নলকূপ বসানোর কাজ শুরু হয়। ২ শ ফুট নিচে যাওয়ার সময় গ্যাসের চাপ অনুভব করে নলকূপের মিস্ত্রিরা। এরপর ৮ শ ফুট গভীরে যাওয়া পর গ্যাস ওঠা শুরু হয়।

সোমবার থেকে গ্যাসের চাপ বাড়তে থাকে। এরপর ওই বাড়ির নারীরা ইট দিয়ে চুলা বানিয়ে সেখানে আগুন ধরিয়ে রান্নার কাজ শুরু করেন। গ্যাসের চাপ ভালো থাকায় রান্নার কাজ সহজেই হচ্ছে বলে জানতে পেরে সরেজমিনে গিয়ে বিষয়টি নিশ্চিত হওয়ার পর ইউএনওকে বিষয়টি অবহিত করা হয়।

কাউন্সিলর আরো জানান, মঙ্গলবার বিকেলে ইউএনও মাধবী রায় ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউএনও পরিদর্শনের বিষয়টি স্বীকার করে জানান, যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে নলকূপে বের হচ্ছে গ্যাস,চলছে রান্না!

বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০১৯ ৩:১২ অপরাহ্ণ | আপডেটঃ অক্টোবর ২৪, ২০১৯ ৩:১৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত