নিজের পরিবার ও সবার সুস্থতার জন্য হোম কোয়ারেন্টাইনে থাকুন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নিজের পরিবার ও সবার সুস্থতার জন্য হোম কোয়ারেন্টাইনে থাকুন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ১৯, ২০২০ ২:২৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

নিজের পরিবার ও সবার সুস্থতার জন্য হোম কোয়ারেন্টাইনে থাকুন

১০২

সারা বিশ্বের মতো বাংলাদেশেও এখন করোনার ছোবল। এরিমধ্যে একজনের মৃত্যুও হয়েছে। এখন পর্যন্ত ১৪ জন আক্রান্ত হয়েছেন। তাই এখনি সময় সতর্ক হওয়া।

বুধবার (১৮ মার্চ) নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় করোনা নিয়ে দেশবাসীকে পরামর্শ ও প্রবাসীদের কাছে অনুরোধ জানিয়েছেন ক্রিকেটার মুশফিকুর রহিম।

যেখানে তিনি বলেন, ‘বিদেশ থেকে আসা প্রবাসী ভাইদের প্রতি একটি অনুরোধ। আপনারা নিজের পরিবার এবং দেশের সবার সুস্থতার জন্য কমপক্ষে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকুন। মনে রাখবেন আপনি শুধু আপনার জন্য নয়, আপনার সন্তান, পরিবার, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী এবং দেশের সকল মানুষের জন্য নিজেকে সচেতন রাখবেন। আর দয়া করে এখন কেউ একসঙ্গে বাইরে ঘুরতে বের হবেন না।’

‘বিশ্বের অধিকাংশ দেশ এখন করোনা ভাইরাসে আক্রান্ত। সারা বিশ্বে করোনা ভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে প্রায় ২ লাখেরও বেশি মানুষ। বিভিন্ন দেশে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন দেশে আন্তর্জাতিক ও ঘরোয়া সব খেলাধুলা বন্ধ করা হয়েছে। অন্যান্য দেশের মতো করোনা ভাইরাসে আক্রান্ত কয়েকজনকে বাংলাদেশেও চিহ্নিত করা হয়েছে এবং করোনা ভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যুও হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত ব্যক্তিগিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, হাত ঘন ঘন সাবান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। দ্বিতীয়ত সামাজিক দূরত্ব বজায় রাখা অর্থাৎ খুব জরুরি না হলে ভিড় বা জনসমাগম এড়িয়ে চলা।’

বাংলাদেশে যে কোনো পরিস্থিতিতে গুজব ছড়িয়ে পড়ে। সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মুশফিক, ‘এই সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে কোনো তথ্যের বিষয়ে সতর্ক থাকবেন। অনেকেই বিভিন্নভাবে ভুল অথবা মিথ্যা তথ্য ছড়াতে পারে। গুজবে কান দেবেন না।’

তিনি আরও বলেন, ‘আমি নিজের এবং পরিবারের সচেতনতার জন্য এখন বাসায় অবস্থান করছি। খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছি না। যতটুকু সম্ভব সচেতন থাকার চেষ্টা করছি। নিজে সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ রাখার সহযোগিতা করুন। মনে রাখবেন আমার হাতেই আমার সুরক্ষা।’

দৈনিক বরিশাল ২৪

নিজের পরিবার ও সবার সুস্থতার জন্য হোম কোয়ারেন্টাইনে থাকুন

বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২০ ২:২৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ