‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ০৭, ২০২৫ ৬:০৯ অপরাহ্ণ
A- A A+ Print

‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি

২১৫

অনলাইন নিউজঃ বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, একটা ইসলামী দলের নায়েবে আমির দায়িত্বশীল লোক হিসেবে কীভাবে বলেন ‘নো হাংকি পাংকি’। এটা কি রাজনৈতিক ভাষা হলো? এটা কি সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা পায়? একটা রাজনৈতিক দলের নেতারা যদি এ ধরনের কথা বলেন, সাধারণ মানুষ উপহাস ও অবজ্ঞা ছাড়া কিছুই করবে না।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরের গোডাউন সড়কের বশির ভিলায় জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের আদর্শিক ভাষা হতে পারে না। এ কথা যিনি বলেছেন তিনি একটি দলের দায়িত্বশীল ছাড়াও একজন ডাক্তার। তার কাছ থেকে এমন ভাষা আশা করা যায় না।

এ্যানি আরও বলেন, ‘এবারের নির্বাচনটা ভিন্ন এবং ব্যতিক্রমধর্মী। যার কারণে আমরা খুব বেশি গুরুত্ব দিয়েই গণসংযোগে নেমেছি। এ গণসংযোগে আমরা এখনই নামিনি। আমরা বিগত ১৭ বছর থেকে জুলাই আন্দোলনসহ এখন পর্যন্ত মাঠে ময়দানে থেকে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করেছি। এখনো করছি। আমরা লক্ষ্মীপুরসহ সারা দেশে সুদৃঢ় ঐক্যের মধ্যে আছি। এর মধ্যে থেকেই আমরা কাঙ্ক্ষিত টার্গেটে পৌঁছাব।’

তিনি বলেন, ‘আমাদের মধ্যে এখন সুদৃঢ় ঐক্য দরকার, যে ঐক্য বিগত আন্দোলন-সংগ্রামে ছিল। সর্বশেষ জুলাইয়ে যে ঐক্য ছিল, যদি এটা না থাকে তাহলে ফ্যাসিস্ট হাসিনা সুযোগ নিতে পারবে। কিন্তু পতিত ফ্যাসিস্টকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। সবাইকে সজাগ থাকতে হবে।’

অ্যাডভোকেট সাইফুল ইসলাম শাহিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. হাছিবুর রহমান, বাফুফে সহসভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ নেতারা।

আবুল হোসেন সোহেলের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মো. আবুল হাশেম।

সভায় শ্রমিক দলের জেলা কমিটিসহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।সূত্রঃকালবেলা

দৈনিক বরিশাল ২৪

‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি

শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫ ৬:০৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড