পদ্মা সেতুতে হাঁটলেন, ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পদ্মা সেতুতে হাঁটলেন, ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জানুয়ারি ০১, ২০২২ ৪:৩১ পূর্বাহ্ণ
A- A A+ Print

পদ্মা সেতুতে হাঁটলেন, ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

৪৬

অনলাইন নিউজ ঃ  হঠাৎ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু ঘুরে এলেন। তিনি আজ শুক্রবার সকালে সড়কপথে সকাল ৭টা ২৩ মিনিটে শ্রীনগর উপজেলার দোগাছী পদ্মা সেতু সার্ভিস এরিয়া-১-এ পৌঁছেন। সার্ভিস এরিয়া পরিদর্শন শেষে তিনি গাড়িতে করে পদ্মা সেতু পরিদর্শনে যান।

সেতুর ওপরে ৭ নম্বর পিলারের কাছে নেমে পড়েন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি পায়ে হেঁটে ২টি মডিউল ঘুরে দেখেন। অর্থাৎ ৭ নম্বর পিলার থেকে তিনি পায়ে হেঁটে ১৮ নম্বর পিলার পর্যন্ত যান। এরপর আবার গাড়িতে করে তিনি পদ্মা সেতু পাড়ি দিয়ে ওপারে জাজিরার পদ্মা সেতু সার্ভিস এরিয়া-২-এ যান। সেখানে তিনি তাঁর সঙ্গে থাকা বোন শেখ রেহানাকে নিয়ে নাশতা করেন। এরপর সেখানে ঘুরে দেখে সকাল ১০টার পর তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। এ সময় তিনি আবারও পদ্মা সেতুর ওপর দিয়ে গাড়ি নিয়ে ঢাকায় ফেরেন। এ তথ্য নিশ্চিত করেছে সেতু সংশ্লিষ্ট একাধিক সূত্র।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কেবিনেট সেক্রেটারি খন্দকার আনোয়ারুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ও পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।সূত্রঃকালের কন্ঠ

দৈনিক বরিশাল ২৪

পদ্মা সেতুতে হাঁটলেন, ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

শনিবার, জানুয়ারি ১, ২০২২ ৪:৩১ পূর্বাহ্ণ | আপডেটঃ জানুয়ারি ০১, ২০২২ ৪:৩২ পূর্বাহ্ণ
৪৬

অনলাইন নিউজ ঃ  হঠাৎ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু ঘুরে এলেন। তিনি আজ শুক্রবার সকালে সড়কপথে সকাল ৭টা ২৩ মিনিটে শ্রীনগর উপজেলার দোগাছী পদ্মা সেতু সার্ভিস এরিয়া-১-এ পৌঁছেন। সার্ভিস এরিয়া পরিদর্শন শেষে তিনি গাড়িতে করে পদ্মা সেতু পরিদর্শনে যান।

সেতুর ওপরে ৭ নম্বর পিলারের কাছে নেমে পড়েন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি পায়ে হেঁটে ২টি মডিউল ঘুরে দেখেন। অর্থাৎ ৭ নম্বর পিলার থেকে তিনি পায়ে হেঁটে ১৮ নম্বর পিলার পর্যন্ত যান। এরপর আবার গাড়িতে করে তিনি পদ্মা সেতু পাড়ি দিয়ে ওপারে জাজিরার পদ্মা সেতু সার্ভিস এরিয়া-২-এ যান। সেখানে তিনি তাঁর সঙ্গে থাকা বোন শেখ রেহানাকে নিয়ে নাশতা করেন। এরপর সেখানে ঘুরে দেখে সকাল ১০টার পর তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। এ সময় তিনি আবারও পদ্মা সেতুর ওপর দিয়ে গাড়ি নিয়ে ঢাকায় ফেরেন। এ তথ্য নিশ্চিত করেছে সেতু সংশ্লিষ্ট একাধিক সূত্র।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কেবিনেট সেক্রেটারি খন্দকার আনোয়ারুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ও পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।সূত্রঃকালের কন্ঠ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে