পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভূমি অফিস নির্মাণের দাবিতে মানববন্ধন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভূমি অফিস নির্মাণের দাবিতে মানববন্ধন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ২৮, ২০২০ ১২:০৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভূমি অফিস নির্মাণের দাবিতে মানববন্ধন

৫৩

মো: ইয়াছিন শেখ, পাবনা : পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের ময়দানদীঘি বাজার এলাকায় নতুন ভুমি অফিস নির্মাণের দাবীতে মানববন্ধন পালন করেছে স্থানীয় সাধারণ জনতা। বৃহস্পতিবার(২৭ নভেম্বর) দুপুর থেকে ময়দান দীঘি বাজার এলাকায় ভাঙ্গুড়া-নওগাঁ সড়কে এই মানববন্ধন পালন করা হয়।

এতে অংশ গ্রহণ করেন ৩০টি গ্রামের শতশত সাধারণ মানুষ। জানা গেছে,সম্প্রতি খানমরিচ ইউনিয়নের ভুমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ইউনিয়নের চন্ডিপুর বাজার এলাকাতে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোঃ মকবুল হোসেন।

এর কয়েকদিন পর এই মানববন্ধন পালন করা হলো। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন ময়দানদীঘি বাজার বণিক সমিতির সভাপতি মোঃ জয়নুল আবেদিন,বীরমুক্তিযোদ্ধা বাহেজ উদ্দীন,আলহাজ শুকুর আলী মস্টার,আব্দুল বারী মেধা, আবু বক্কর,আবুল কালাম আজাদ, ডিটন মাস্টার, শাহাদৎ হোসেনসহ প্রমুখ।

এসময় জনতার হাতে ছিল তাদের দাবী সম্বলিত হাতে লেখা লিফলেট। বক্তারা বলেন, খানমরিচ ইউনিয়নের ইউনিয়ন পরিষদ ভাবন, কৃষি ব্যাংক ,বিদ্যালয়সহ প্রায় সকল প্রতিষ্ঠান ময়দানদীঘি বাজারে অবস্থিত। এই ইউনিয়নে বেশিরভাগ ভোটার ময়দানদীঘি বাজার ও আশে পাশের গ্রামের মানুষ। দীর্ঘ প্রায় ২৫ বছরে ধরে ভুমি অফিস ছিল এই ময়দানদীঘি বাজার এলাকাতে।

তাই ময়দানদীঘি বাজার এলাকার প্রায় ৩০ টি গ্রামের মানুষ সহজেই তাদের নিকট ভুমি অফিসে এসে ভুমি বিষয়ে সেবা নিতে পাড়ত। কিন্তু নতুন করে খানমরিচের চন্ডিপুর বাজার এলাকাতে ভুমি অফিসের নিয়ে যাওয়া হলো কেন?

এতে এই ইউনিয়নের তিন ভাগের দুইভাগ মানুষ সেবা নিতে ইউনিয়ন পরিষদ থেকে প্রায় ৫ কিলোমিটার পথ অতিক্রম করে যেতে হবে। কারণ ওয়ারিশন সনদ নিতে হবে ইউনিয়ন পরিষদ থেকে সেই ইউনিয়ন পরিষদ ও ভুমি অফিস পাশাপাশি রাখতে জোর দাবী জানান। বক্তারা ময়দানদীঘি বাজার এলাকাতে একাধিক স্থানে ভুমি অফিস নির্মাণের জায়গা দেওয়ার ঘোষনা দেন।

মানববন্ধনে অংশ গ্রহণ করেন ময়দানদীঘি, জয়রামপুর, গোবিন্দপুর, জয়ঘর, শ্রীপুর, সাতবাড়িয়া, কঠোবাড়িয়াসহ ৩০টি গ্রামের শতশত জনতা। প্রসঙ্গত,ময়দানদীঘি বাজার এলাকাতে ভুমি অফিসের নতুন ভবন নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছিল কিন্তু তার কিছু দিন পর ময়দানধীঘি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে চন্ডিপুর বাজার এলাকায় এই নতুন ভুমি অফিস উদ্বোধন করা হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভূমি অফিস নির্মাণের দাবিতে মানববন্ধন

শনিবার, নভেম্বর ২৮, ২০২০ ১২:০৮ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা