প্রথমবারের মতো ইংল্যান্ডের দ্য হানড্রেডে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪প্রথমবারের মতো ইংল্যান্ডের দ্য হানড্রেডে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ১৪, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ
A- A A+ Print

প্রথমবারের মতো ইংল্যান্ডের দ্য হানড্রেডে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান

১০০৮
বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেডে দল পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। নিলাম থেকে তাকে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। নিলামের চূড়ান্ত তালিকায় মোস্তাফিজসহ বাংলাদেশের দুই ক্রিকেটার ছিলেন। অন্যজন রিশাদ হোসেন দল পাননি।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মুস্তাফিজু নতুন কেউ নন। এর আগে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগসহ বিশ্বের বিভিন্ন লিগে খেলেছেন।

সর্বশেষ আইপিএল নিলামে তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে নিরাপত্তা শঙ্কার কারণে পরে তাকে আইপিএল থেকে অব্যাহতি দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপর সরাসরি চুক্তিতে তাকে দলে নেয় লাহোর কালান্দার্স।

পিএসএলে লাহোরের সঙ্গে মুস্তাফিজের চুক্তি হয় ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকার বেশি। ফলে ফ্র্যাঞ্চাইজি লিগে তার চাহিদা যে এখনও তুঙ্গে, সেটিই স্পষ্ট।

বার্মিংহাম ফিনিক্স তাকে দলে নেওয়ার পেছনে একটি বিশেষ কারণও রয়েছে। দলটির কোচ শেন বন্ডের সঙ্গে মুস্তাফিজের পুরোনো সম্পর্ক রয়েছে। ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলার সময় বোলিং কোচ হিসেবে বন্ডের সঙ্গে কাজ করেছিলেন মুস্তাফিজ।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বন্ড বলেন, ‘আমি মুম্বাইয়ে মোস্তাফিজের সঙ্গে কাজ করেছি। সে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো বোলার। তার গতির পরিবর্তন ও স্লোয়ার ডেলিভারি ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ।’

বন্ডের মতে, ইংল্যান্ডের অনেক মাঠে মৌসুম যত এগোয়, তত বল ঘুরতে শুরু করে। সে ক্ষেত্রে মুস্তাফিজের স্লোয়ার ও বৈচিত্র্যময় বোলিং বার্মিংহাম ফিনিক্সের জন্য বড় সম্পদ হতে পারে।

বার্মিংহাম ফিনিক্স দলে মুস্তাফিজ খেলবেন জ্যাকব বেথেল, রেহান আহমেদ, উসমান তারিক ও ডনোভান ফেরেইরাসহ আরও কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটারের সঙ্গে।

দ্য হানড্রেডের পঞ্চম আসর শুরু হবে আগামী ২১ জুলাই।

দৈনিক বরিশাল ২৪

প্রথমবারের মতো ইংল্যান্ডের দ্য হানড্রেডে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান

শনিবার, মার্চ ১৪, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড