প্রধানমন্ত্রী চান না দেশে একজন মানুষও না খেয়ে থাকুকঃ প্রাণিসম্পদমন্ত্রী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪প্রধানমন্ত্রী চান না দেশে একজন মানুষও না খেয়ে থাকুকঃ প্রাণিসম্পদমন্ত্রী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ০৬, ২০২০ ২:৪৯ অপরাহ্ণ
A- A A+ Print

প্রধানমন্ত্রী চান না দেশে একজন মানুষও না খেয়ে থাকুকঃ প্রাণিসম্পদমন্ত্রী

৭১

অনলাইন নিউজঃ পোশাকসহ অন্যান্য রপ্তানি খাতের মতো মাংস ও অন্যান্য সামগ্রী রপ্তানি করে প্রাণিসম্পদ খাত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদ ও বিসিএস প্রাণিসম্পদ ক্যাডার অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় শ ম রেজাউল করিম এ মন্তব্য করেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘প্রাণিসম্পদ বিভাগে যারা দক্ষ জনশক্তি রয়েছে, তাদের আন্তরিকতা ও একাগ্রতা থাকলে দেশে প্রাণিসম্পদের উন্নয়নে অভাবনীয় সাফল্য আসবে। এ সাফল্য প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করবে। শুধু তা–ই নয়, বরং বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশসহ অন্যান্য দেশে হালাল ও ভালো মাংস আমদানির চাহিদা রয়েছে। প্রক্রিয়াজাতকরণসহ প্রাণিসম্পদের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করতে পারলে রপ্তানি ক্ষেত্রে আমরা অনেক দূর এগোতে পারব।’

শ ম রেজাউল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী চান না দেশে একজন মানুষও না খেয়ে থাকুক। সংবিধানে বর্ণিত মৌলিক চাহিদা তথা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা তিনি নিশ্চিত করতে চান। প্রান্তিক কৃষক ও জেলেদের জন্য আমরা এমন কিছু করে দিতে চাই, যাতে তাদের দুরবস্থা না থাকে। প্রাণিসম্পদ উন্নয়নের জন্য আমরা যদি তাদের সহজে ঋণ দিতে পারি, দিকনির্দেশনা দিতে পারি, তাহলে দারিদ্র্য একদিন জাদুঘরে চলে যাবে। সে ক্ষেত্রে প্রাণিসম্পদের বিভিন্ন পর্যায়ে যাঁরা সম্পৃক্ত আছেন, তাঁদের যথাযথ ভূমিকা রাখতে হবে।’

অ্যাসোসিয়েশনের নেতাদের উদ্দেশে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রত্যাশার জায়গা থেকে বলব, শুধু অ্যাসোসিয়েশন–কেন্দ্রিক জায়গায় আবদ্ধ থাকবেন না। দেশ, জাতি, সমাজ, সভ্যতা, মানুষের প্রতি দায়িত্ববোধ এবং প্রাণিকুলের জন্য দায়িত্ব পালন করতে হবে। এ জায়গা থেকে বিচ্যুত হবেন না।’

এ সময় অ্যাসোসিয়েশনের নেতারা মাংস, দুধ ও ডিমে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে মন্ত্রণালয়ের গৃহীত সব কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। পরে অ্যাসোসিয়েশনের নেতারা মন্ত্রীর হাতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট তুলে দেন।

দৈনিক বরিশাল ২৪

প্রধানমন্ত্রী চান না দেশে একজন মানুষও না খেয়ে থাকুকঃ প্রাণিসম্পদমন্ত্রী

শুক্রবার, মার্চ ৬, ২০২০ ২:৪৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত