ফেরি যুগের অবসান হচ্ছে, স্বপ্নের পায়রা সেতুর উদ্বোধন রোববার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ফেরি যুগের অবসান হচ্ছে, স্বপ্নের পায়রা সেতুর উদ্বোধন রোববার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ২৩, ২০২১ ৯:৪৯ অপরাহ্ণ
A- A A+ Print

ফেরি যুগের অবসান হচ্ছে, স্বপ্নের পায়রা সেতুর উদ্বোধন রোববার

৬৩

অনলাইন নিউজ: বরিশালে থেকে সাগরকন্যা কুয়াকাটার দূরত্ব প্রায় ১শ ১২ কিলোমিটার। এর মধ্যে ৯১ কিলোমিটারে অবস্থান পায়রা বন্দরের।

পাঁচটি ফেরি পার হয়ে দীর্ঘ বছর ধরে বরিশালে থেকে কুয়াকাটায় যেতে হয়েছে ভ্রমণপিয়াসুদের।

আর কমপক্ষে তিনটি ফেরি পার হতে হয়েছে বরগুনা ও পটুয়াখালীবাসীদের।

তবে, সময়ের সঙ্গে সঙ্গে বরিশালের কীর্তনখোলা নদীর ওপর ২০১১ সালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু, ২০১৫ সালে পটুয়াখালীর শিববাড়িয়া নদীর ওপর শেখ রাসেল সেতু, ২০১৬ সালে আন্ধারমানিক নদের ওপর শেখ কামাল সেতু ও সোনাতলা নদীর ওপর শেখ জামাল সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে বরগুনা ও পটুয়াখালীবাসী মুক্তি পায় ফেরির বিড়ম্বনা থেকে।

বরিশাল থেকে পটুয়াখালী, কুয়াকাটা ও বরগুনার আমতলীতে যাওয়ার ক্ষেত্রে বিড়ম্বনার সঙ্গে চাপ বেড়ে যায় পায়রা নদীর লেবুখালি ফেরিঘাটে।

মাত্র এই একটি ফেরি পথের ভোগান্তি সৃষ্টি করে আসছিলো হাজারো মানুষের।

আগামী ২৪ অক্টোবর (রোববার) সেই নদীর ওপর সেতুরও উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর মধ্য দিয়ে ঢাকা বিভাগের মধ্যে থাকা ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এবং বরিশাল ও ঝালকাঠি থেকে ফেরিবিহীন সরাসরি সড়কপথে কুয়াকাটা ও পায়রাবন্দরের যোগাযোগ স্থাপন হবে।

এতে করে ১শ ১২ কিলোমিটার সড়ক পথে আধা ঘণ্টার বেশি সময় বেঁচে যাবে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। একইসঙ্গে যাত্রাও নিরাপদ হবে বলে দাবি তাদের।

এ বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যখনই ক্ষমতায় আসে, তখনই দক্ষিণাঞ্চলের উন্নয়ন হয়। বরিশাল থেকে সাগরকন্যা কুয়াকাটায় যেতে আগে পাঁচ পাঁচটি ফেরি ছিলো। এই পাঁচ নম্বর ব্রিজটি নির্মাণ হলো, যা আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। এ ব্রিজ উদ্বোধনের মধ্য দিয়ে বরিশাল থেকে পায়রাবন্দর ও কুয়াকাটায় পৌঁছাতে আর কোনো ফেরি থাকছে না। পায়রাবন্দরে যে, অর্থনৈতিক কার্যক্রম শুরু হয়েছে, এখানে অনেক বিদেশি জাহাজ আসবে। আমরা মনে করি, বিভাগীয় শহর বরিশালে অনেক অফিস হবে। এখানে অনেক ব্যবসার প্রসার ঘটবে। তাই সড়ক যোগাযোগ ব্যবস্থার এ উন্নয়নে বরিশাল এবং দক্ষিণাঞ্চলবাসী উপকৃত হবে।সূত্রঃবাংলানিউজ২৪.কম

দৈনিক বরিশাল ২৪

ফেরি যুগের অবসান হচ্ছে, স্বপ্নের পায়রা সেতুর উদ্বোধন রোববার

শনিবার, অক্টোবর ২৩, ২০২১ ৯:৪৯ অপরাহ্ণ | আপডেটঃ অক্টোবর ২৩, ২০২১ ৯:৫২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড