বঞ্চিত সাকিব, প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট উইলিয়ামসন! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বঞ্চিত সাকিব, প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট উইলিয়ামসন! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৫, ২০১৯ ১:৩০ পূর্বাহ্ণ
A- A A+ Print

বঞ্চিত সাকিব, প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট উইলিয়ামসন!

৮৯

সাকিব আল হাসানকে বঞ্চিত করে বিশ্বকাপের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট দেয়া হয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে।

এ পুরস্কারটি পাওয়ার দাবিদার ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারের বিশ্বকাপে ব্যাট হাতে ৬০৬ রান করার পাশাপাশি বল হাতেও শিকার করেন ১১ উইকেট।

অথচ উইলিয়ামসনের রান ছিল মাত্র ৫৭৮ রান।

এ নিয়ে বাংলাদেশি সমর্থকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। কারণ, ব্যাটিং পারফরমেন্সের হিসেবে দিলেও তো উইলিয়ামসন সাকিবের পেছনে, আর বোলিং নৈপুণ্য ছিল সাকিবের বাড়তি পাওনা। তাই কপিল দেবসহ বিশ্বের কিংবদন্তি ক্রিকেটাররা সাকিবকেই প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট বিবেচনা করেছিলেন।

বিশ্বসেরা এ অলরাউন্ডার ব্যাট হাতে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করার পাশাপাশি পাঁচটি ফিফটির সাহায্যে আট ম্যাচে ৬০৬ রান করেন। এছাড়া বল হাতে শিকার করেন ১১ উইকেট।

এর আগে বিশ্বকাপের পারফরম্যান্স বিবেচনায় সাকিব আল হাসান, জেসন রয়, রোহিত শর্মা, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার ও উইলিয়ামসন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হিসেবে সম্ভাব্য তালিকায় ছিলেন।

বিশ্বকাপে ৯ ম্যাচে রেকর্ড পাঁচটি সেঞ্চুরির সাহায্যে ৬৪৮ রান করেন ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মা। তার চেয়ে এক ম্যাচ বেশি খেলে তিনটি সেঞ্চুরিতে ৬৪৭ রান করেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার।

মাত্র ৮ ম্যাচ খেলে দুই সেঞ্চুরি ও পাঁচটি ফিফটির সাহায্যে ৬০৬ রান করেন সাকিব আল হাসান।

দৈনিক বরিশাল ২৪

বঞ্চিত সাকিব, প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট উইলিয়ামসন!

সোমবার, জুলাই ১৫, ২০১৯ ১:৩০ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ