বন্ধুকে ক্রিকেট থেকে কয়েকদিন দূরে থাকার পরামর্শ সাকিবের - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বন্ধুকে ক্রিকেট থেকে কয়েকদিন দূরে থাকার পরামর্শ সাকিবের - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০২, ২০১৯ ১:০৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

বন্ধুকে ক্রিকেট থেকে কয়েকদিন দূরে থাকার পরামর্শ সাকিবের

৮৩

বিনোদন নিউজ: নিজেকে হারিয়ে খুঁজছেন তামিম ইকবাল। দেশসেরা ওপেনারের ব্যাটে রান নেই। প্রতিটি ম্যাচেই দৃষ্টিকটুভাবে আউট হচ্ছেন। অধিনায়ক হওয়ায় শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের ব্যর্থতার দায়ও নিতে হচ্ছে তাকে। তামিমের দুঃসময়ে তার পাশে এসে দাঁড়ালেন সাকিব আল হাসান। বন্ধুকে আপাতত কয়েকদিন ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ সাকিবের। পাশাপাশি দলের আগামী তিন চার বছরের জন্য পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। সাকিব বলেন, ‘এ সিরিজের কথা বললে অবশ্যই হতাশার।

সিরিজ হারলেও, যদি একটা ম্যাচ জিততে পারতাম তাহলে হয়তো আত্মবিশ্বাসটা ঠিক থাকতো। হয়তো এখন সময় এসেছে ভালোভাবে চিন্তা করে পুরো প্ল্যান করে আগামী ৩-৪ বছরের জন্য এগোনোর।’ গতকাল বনানীর বিদ্যা নিকেতন স্কুল এন্ড কলেজে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইনে যোগ দেন সাকিব আল হাসান। সেখানেই বাংলাদেশ দলের বর্তমান অবস্থা ও তামিম ইকবালের ফর্ম প্রসঙ্গে কথা বলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিব বলেন, ‘দেখুন, একজন ক্রিকেটারের এমন সময় আসতেই পারে।

এখন আমার মনে হয় যে ওর জন্য যেটা দরকার, খুব ভালো একটা বিশ্রাম নেয়া, নিজেকে পুনরুদ্ধার করা, চনমনে হওয়া এবং আগের চেয়ে ভালোভাবে ফিরে আসা। আমি নিশ্চিত ও (তামিম) এটা করবে।’ শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছিলেন সাকিব। তবে পরবর্তী সিরিজেই ফিরছেন তিনি। নিজের ক্রিকেটে ফেরার ব্যাপারে সাকিব বলেন, ‘আগামীকাল (আজ) হজে যাচ্ছি ইন্‌শাআল্লাহ। তো তারপর হজ শেষে আমাদের যে খেলা আছে, আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ একটা সিরিজ।

দেখা যাক, আশা করছি যদি ফিট থাকি তাহলে খেলবো।’ অনেকেই মনে করেন, সাকিব থাকলে শ্রীলঙ্কা সফরে অতটা বাজে হতো না বাংলাদেশের ব্যাটিং। তবে সাকিব নিজে সেটি মনে করেন না। তিনি বলেন, ‘দেখুন, বলা যায় না। ক্রিকেট এক বলের খেলা।

হয়তো তিনটা ভালো বলে তিনদিন আমি আউট হয়ে যেতে পারতাম। আমি একটা জিনিস মনে করি, যখন কোনো খেলোয়াড় শারীরিক বা মানসিকভাবে ফিট না থাকে তখন তার খেলা ঠিক না। কারণ এতে কাজটা কঠিন হয়ে যায়। আমি মনে করি পারফরম্যান্সের ক্ষেত্রেও এ জিনিসটা অনেক প্রভাব ফেলে।’

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে পরিত্যক্ত হওয়া ম্যাচ নিয়ে সাকিব বলেন, ‘বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা পরিত্যক্ত হয়ে গেল, আমরা খেলতে পারলাম না। তখন সবাই বলছিল যে আমাদের নিশ্চিত দুই পয়েন্ট হাতছাড়া হয়ে গেল। কিন্তু এ সিরিজটা প্রমাণ করে দিলো যে সে দুই পয়েন্ট নিশ্চিত ছিল না। হয়তো জিততে পারতাম, আবার হারতেও পারতাম।’

দৈনিক বরিশাল ২৪

বন্ধুকে ক্রিকেট থেকে কয়েকদিন দূরে থাকার পরামর্শ সাকিবের

শুক্রবার, আগস্ট ২, ২০১৯ ১:০৯ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ