বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় ইয়াসে ফসল ও মাছের ঘেরের ব্যাপক ক্ষয়-ক্ষতি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় ইয়াসে ফসল ও মাছের ঘেরের ব্যাপক ক্ষয়-ক্ষতি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ২৯, ২০২১ ৭:৩১ অপরাহ্ণ
A- A A+ Print

বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় ইয়াসে ফসল ও মাছের ঘেরের ব্যাপক ক্ষয়-ক্ষতি

৫৮

মংচিন থান,বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার তালতলী উপজেলার বিভিন্ন জায়গায় ঘূর্ণিঝড় ইয়াসে প্রভাবে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। হেক্টরের পর হেক্টর জমি সবজি ক্ষেত নষ্ট হয়েছে।পানিতে তলিয়ে রয়েছে ক্ষেতের ফসল।
এছাড়াও গ্রামের অধিকাংশ মাছের ঘের তলিয়ে রয়েছে। কিভাবে এক্ষতি পুষিয়ে উঠবেন এই ভেবে এখন দিশেহারা কৃষক ও মাছ চাষিরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে,ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে পানি প্রবাহিত হয়েছে ফলে ৫ হেক্টর বিভিন্ন সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে।চাষীদের সর্ব বিষয় যোগাযোগ রাখতে বলা হয়েছে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গত বুধবার ভারতের উপড় দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে পায়রা (বুড়িশ্বর) নদী ও উপজেলার ছোট বড় খাল দিয়ে স্বাভাবিক জোয়ারের চেয়ে বিপদসীমার ৬২ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়।আর এই ঘূর্নিঝড় ইয়াসে বিভিন্ন জায়গার মাছের ঘের তলিয়ে গেছে।এতে
৯.৫০ মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছ ভেসে যায়।প্রাথমিকভাবে ২৫ লক্ষ ১০ হাজার টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে।

সরেজমিন গিয়ে ঘুরে দেখা গেছে,উপজেলার ৭টি ইউনিয়নের মাঠের পর মাঠ বিরাণভূমি। যেদিকে চোখ যায় সেদিকেই ঘূর্নিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারের পানিতে জমে থাকা ফসলের ক্ষেত পচে গেছে ও মাছের ঘের তলিয়ে আছে। পানি একটু একটু করে নেমে যাচ্ছে আর কৃষকের মন ঠিক ততটাই কষ্টের সাগরে ডুবিয়ে যাচ্ছে। শুধু মাছের ক্ষেত নয় বেগুন, পটোল, করলা, লাউ, সিম, মূলাসহ বিভিন্ন ধরনের সবজি ক্ষেত নষ্ট হচ্ছে।তবে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় প্রতিদিনই উপজেলার নিম্মাঞ্চল গুলো নতুন করে প্লাবিত হচ্ছে। জোয়ারের পানিতে প্লাবিত হয়ে বেশ কিছু ইট ও মাটির রাস্তা ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়াও বিভিন্ন ধরনের মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন জায়গার রাস্তা ও বিদ্যুৎ লাইনেরও ক্ষতি হয়েছে।

খোট্রর চর এলাকার বাসিন্দা মো.আব্দুল রাজ্জাক বলেন,ইয়াসে প্রভাবে ঘরবাড়িসহ তলিয়ে গেছে।এছাড়া দুইটা মাছের ঘের তলিয়ে গেছে ফলে প্রায় পাচঁ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফারিরখাল এলাকার বাসিন্দা মো.ছোহরাফ হোসেন বলেন,ঋণ নিয়ে সবজির বাগান করেছে।ইয়াসে প্রভাবে সবজি ক্ষেত লন্ডভন্ড।এখন প্রায় নিশ্ব হয়ে গেছি।সরকারিভাবে কোনো সাহায্যে পেলে কিছুটা হলেও উপকার হবে।

খোট্রর চর এলাকার বাসিন্দাপ্রতিবন্ধী মো. রফিক হাওলাদার বলেন,অস্বাভাবিক জোয়ারের পানিতে ঘেরের মাছ ভেসে গেছে।সবজি ক্ষেতে পুরো নষ্ট হয়েছে।এতে তাদের দুই লক্ষ টাকার লোকসান হয়েছে।বাড়ির লোকজন নিয়ে খুব কষ্টে দিন যাপন করছি।

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুল আলম বলেন,উপজেলায় মোট ১৮২০ মাছের ঘের রয়েছে।এর ভিতরে বিভিন্ন এলাকায় ৬৯৯টি ছোট বড় মাছের খামার পানিতে নিমজ্জিত হয়ে অনুমান ২৫ লক্ষ ১০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে।

তালতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো.আরিফুর রহমান বলেন,সবজি চাষীদের অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে।ক্ষতিগ্রস্থ চাষীদের তালিকা প্রণয়ন করে সরকারী সহায়তা দেওয়া হবে।চাষীদের বিভিন্ন বিষয় পরামর্শ দেওয়া হবে।

দৈনিক বরিশাল ২৪

বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় ইয়াসে ফসল ও মাছের ঘেরের ব্যাপক ক্ষয়-ক্ষতি

শনিবার, মে ২৯, ২০২১ ৭:৩১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান