চড়কাউয়া ইউপি নির্বাচনে জাপার মনোনয়ন পেলেন জয়নাল আবেদিন
নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশাল সদর উপজেলার ৭নং চড়কাউয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন মোঃ জয়নাল আবেদিন। এর ফলে তিনি লাঙ্গল প্রতিক নিয়ে নির্বাচনি মাঠের লড়াইয়ে অবর্তীন হবেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল নগরের পার্টি অফিস থেকে দলীয় মনোনয়ন পত্র প্রদান করেন জাপা চেয়ারম্যান এর উপদেষ্টা ও বরিশাল জেলা জাপার আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল ও জাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ও বরিশাল জেলা জাপার সদস্য সচিব ইকবাল হোসেন তাপস।
জয়নাল আবেদিন এর আগেও নির্বাচন করেছিলেন। তবে সে নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিলো বলে মনেকরেন বরিশাল সদর উপজেলা জাপার সদস্য সচিব জয়নাল আবেদিন। মনোনয়ন পেয়ে উজ্জীবিত জয়নাল আবেদিন রিপোর্ট লেখা পর্যন্ত ব্যস্ত থেকেও চড়কাউয়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে চেয়ারম্যান এর উপদেষ্টা ও বরিশাল জেলা জাপার আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, জাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ও বরিশাল জেলা জাপার সদস্য সচিব ইকবাল হোসেন তাপস সহ জেলা ও মহানগর জাপার নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
মনোনয়ন প্রদানকালে এসময় উপস্থিত ছিলেন জাপা নেতা
নজরুল ইসলাম, মঞ্জুরুল আলম খোকন, ফোরকান তালুকদার, কামাল চৌধুরী, আবদুল হাসেম, বাবু ননী গোপাল, সুমন মিয়া, আলমগীর হোসেন, সোবহান মিয়া, মোশাররফ হোসেন, মাসুদ মিয়া, জাকির হোসেন, আবদুর রশিদ প্রমুখ।












