বরিশালে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ, বিনামূল্যে উপভোগ করবে দর্শকরা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ, বিনামূল্যে উপভোগ করবে দর্শকরা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ২৫, ২০১৯ ৬:৫১ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ, বিনামূল্যে উপভোগ করবে দর্শকরা

৯৬

শামীম আহমেদ, বরিশাল: এবারই সর্বপ্রথম বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার অনুর্ধ্ব-১৯ যুব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। আজ শনিবার (২৬ অক্টোবর) সকাল নয়টায় খেলার উদ্বোধন করা হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সকাল সাড়ে নয়টায় স্টেডিয়ামের মাঠে শুরু হবে চারদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের বল-ব্যাটের লড়াই।

২৬ অক্টোবর থেকে শুরু হওয়া চারদিনের ম্যাচ (যুব টেস্ট) শেষ হবে আগামী ২৯ অক্টোবর। আর আন্তর্জাতিক এ খেলা উপভোগ করার জন্য দর্শকদের গ্যালারিতে প্রবেশ করতে কোনো প্রবেশ ফি লাগবে না। দর্শনার্থীরা শহীদ আব্দুর সেরনিয়াবাত স্টেডিয়ামের গ্যালারিতে বসেই বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার অনুর্ধ্ব-১৯ যুব আন্তর্জাতিক চারদিনের ক্রিকেট ম্যাচের প্রতিটি খেলা বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

শনিবার সকাল নয়টায় স্টেডিয়ামে আন্তর্জাতিক এ ক্রিকেট ম্যাচের উদ্বোধণ করবেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এদিকে খেলা শুরু আগেরদিন শুক্রবার বৈরি আবহাওয়ায় দিনভর গুড়ি গুড়ি বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের
ন্যায় উভয়দলের খেলোয়াড়রা স্টেডিয়ামে অনুশীলন করতে পারেননি। তবে প্রথমদিন বৃহস্পতিবার
সকালে বাংলাদেশ দলের ও বিকেলে শ্রীলঙ্কা দলের খেলোয়াড়রা মাঠে অনুশিলন করেছে। উভয়দলের
খেলোয়াড়দের থাকা হোটেলের চারিপাশে সার্বিক নিরাপত্তাসহ আসা-যাওয়ার পথ এবং স্টেডিয়ামে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জনকণ্ঠকে বলেন, আজ শনিবার সকালে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার অনুর্ধ্ব-১৯ দলের চারদিনের যুব আন্তর্জাতিক ম্যাচ সফল করতে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও বলেন, বরিশাল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হলেও এ মাঠে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। তাই বাংলাদেশ-শ্রীলঙ্কার যুব আন্তর্জাতিক এ ম্যাচটি বরিশালের জন্য এসিড টেষ্টের মতো।

এ ম্যাচের মধ্যদিয়েই বরিশালে আরো বেশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা সক্ষম হবে। আর এজন্য তিনি সকলের সার্বিক সহায়তায় এই ম্যাচ সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবি জানিয়ে বলেন, আন্তর্জাতিক এ ম্যাচ আয়োজনের জন্য বিসিবি ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামকে সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে।

তিনি বলেন, খেলোয়াড়দের পুরো নিরাপত্তায় র‌্যাব-পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী দায়িত্বে রয়েছেন। তবে মূল নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজস্ব সিকিউরিটি টিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আলমগীর খান আলো দৈনিক বরিশাল ২৪.কম-কে জানান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের চারদিনের যুব আন্তর্জাতিক ম্যাচ শুরু আগের দিন শুক্রবার দিনভর বৈরী আবহাওয়ার কারণে দ্বিতীয় দিনের মতো উভয়দলের ক্রিকেটাররা স্টেডিয়ামে অনুশীলন করতে পারেননি।

তবে আগেরদিনের (বৃহস্পতিবার) উভয়দলের অনুশীলনকে ঘিরে ৩০ হাজারের ওপর দর্শক ধারণক্ষমতা সম্পন্ন গ্যালারি নিয়ে স্থাপিত বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের চারিপাশে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিলো চোখে পড়ার মতো।

বিসিবি’র সিনিয়র সিকিউরিটি কো-অর্ডিনেটর শামীম কালাম আজাদ ও সিকিউরিটি কর্মকর্তা মোঃ আরিফুর রহমান জনকণ্ঠকে বলেন, উভয়দেশের খেলোয়াড়দের হোটেল থেকে স্টেডিয়ামে আনা ও স্টেডিয়াম থেকে মাঠে নেয়ার ক্ষেত্রে বরিশালের চৌকস নিরাপত্তা বাহিনী বিসিবি’র সিকিউরিটি কাঠামো মেনে তাদের দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ১৯৬৬ সালে প্রায় ৩০ একর আয়তনের বরিশাল স্টেডিয়াম প্রতিষ্ঠার পর ৫৩ বছরে এই প্রথম কোনো বিদেশী দল প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে বরিশালে এসেছে। ফলে বরিশালের ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ, বিনামূল্যে উপভোগ করবে দর্শকরা

শুক্রবার, অক্টোবর ২৫, ২০১৯ ৬:৫১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ