বরিশালে এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ১২, ২০২৩ ১১:২১ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশালে এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

৯৩

অনলাইন নিউজঃ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দুটি কেন্দ্রে এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপন। সোমবার (১২ জুন) সকালে আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেওয়া শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী।

তিনি বলেন, ‘আমার দুটি কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। সেখানে বলা হচ্ছে, এজেন্ট কার্ডে প্রার্থীর স্বাক্ষর না হলে হবে না, কিন্তু আমার প্রধান নির্বাচনী এজেন্টের স্বাক্ষর রয়েছে সেখানে। আবার বলা হচ্ছে, রাতে এজেন্টদের ফরম কেন দেওয়া হয়নি। কিন্তু আমি জানি ভোটগ্রহণের আগে এজেন্ট ফরম দিলেই হয়। খবর পেয়ে আমার প্রধান নির্বাচনী এজেন্টকে পাঠানো হয়েছে।’

ভোট সুষ্ঠু হচ্ছে কিনা জানতে চাইলে এ স্বতন্ত্র প্রার্থী বলেন, ‘এখন পর্যন্ত কেন্দ্রে ভোটারের উপস্থিতি রয়েছে। তবে ১২টার দিকে বলতে পারব অবস্থা কোন দিকে যাচ্ছে।’

জয়ের ব্যাপারে বলেন, ‘আমি জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, আর এজেন্টরা কেন্দ্রে থাকতে পারে তাহলে ভোট সুষ্ঠু হবে। চাপিয়ে দেওয়া না হলে যেকোনো ফলাফল আমি মেনে নেব।’সূত্রঃপ্রতিদিনের বাংলাদেশ

দৈনিক বরিশাল ২৪

বরিশালে এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

সোমবার, জুন ১২, ২০২৩ ১১:২১ পূর্বাহ্ণ
৯৩

অনলাইন নিউজঃ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দুটি কেন্দ্রে এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপন। সোমবার (১২ জুন) সকালে আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেওয়া শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী।

তিনি বলেন, ‘আমার দুটি কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। সেখানে বলা হচ্ছে, এজেন্ট কার্ডে প্রার্থীর স্বাক্ষর না হলে হবে না, কিন্তু আমার প্রধান নির্বাচনী এজেন্টের স্বাক্ষর রয়েছে সেখানে। আবার বলা হচ্ছে, রাতে এজেন্টদের ফরম কেন দেওয়া হয়নি। কিন্তু আমি জানি ভোটগ্রহণের আগে এজেন্ট ফরম দিলেই হয়। খবর পেয়ে আমার প্রধান নির্বাচনী এজেন্টকে পাঠানো হয়েছে।’

ভোট সুষ্ঠু হচ্ছে কিনা জানতে চাইলে এ স্বতন্ত্র প্রার্থী বলেন, ‘এখন পর্যন্ত কেন্দ্রে ভোটারের উপস্থিতি রয়েছে। তবে ১২টার দিকে বলতে পারব অবস্থা কোন দিকে যাচ্ছে।’

জয়ের ব্যাপারে বলেন, ‘আমি জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, আর এজেন্টরা কেন্দ্রে থাকতে পারে তাহলে ভোট সুষ্ঠু হবে। চাপিয়ে দেওয়া না হলে যেকোনো ফলাফল আমি মেনে নেব।’সূত্রঃপ্রতিদিনের বাংলাদেশ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড