বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৫, ২০২৫ ১:২৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৫১৩

নিজস্ব প্রতিবেদক: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” — এ স্লোগানকে সামনে রেখে বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর মূল্যায়ন, সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) বিকাল ৪টায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন সভাপতিত্ব করেন।

এসময় উপস্থিত ছিলেন বরিশালের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি দাসসহ মৎস্য কর্মকর্তারা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরে আলোচনা করেন। পরে স্কুল ও কলেজ পর্যায়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মৎস্যজীবীদের নিয়ে আয়োজিত সাঁতার প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।প্রেস বিজ্ঞপ্তি

দৈনিক বরিশাল ২৪

বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সোমবার, আগস্ট ২৫, ২০২৫ ১:২৬ পূর্বাহ্ণ
৫১৩

নিজস্ব প্রতিবেদক: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” — এ স্লোগানকে সামনে রেখে বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর মূল্যায়ন, সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) বিকাল ৪টায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন সভাপতিত্ব করেন।

এসময় উপস্থিত ছিলেন বরিশালের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি দাসসহ মৎস্য কর্মকর্তারা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরে আলোচনা করেন। পরে স্কুল ও কলেজ পর্যায়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মৎস্যজীবীদের নিয়ে আয়োজিত সাঁতার প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড